বি পি নিউজ ২৪

প্রতিবন্ধী সাদিয়া পেল হুইল চেয়ার

প্রতিবন্ধী সাদিয়া পেল হুইল চেয়ার
প্রতিবন্ধী সাদিয়া পেল হুইল চেয়ার আব্দুর রশিদ কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার কলমাকান্দার নাজিরপুর মানবিক সংগঠন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন এক প্রতিবন্ধী নারীকে একটি হুইল চেয়ার প্রদান করেছে। ওই প্রতিবন্ধী নারীর নাম সাদিয়া আক্তার (২৮)। তার বাড়ি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ি গ্রামে। তার পিতা মৃত ছবিরন মিয়া। ওই সংগঠনের সভাপতি ইব্রাহীম মিয়া বলেন, গত পনের দিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাজুল ইসলাম নামে আমাদের একজনকর্মী জানতে পারেন প্রতিবন্ধী ওই নারীর জন্য একটি হুইল চেয়ার প্রয়োজন। পরে বৃহস্পতিবার সকালে সংগঠনের পক্ষ থেকে মাসুম মিয়া ও নিজাম উদ্দিন তারা দু’জন মিলে সাদিয়ার বাড়িতে গিয়ে এই চেয়ার হস্তান্তর করেন। তিনি আরো জানান, সাদিয়ার মা ছাড়াও পরিবারে রয়েছে ছোট দুই ভাই, এক ভাই মানসিক ভারসাম্যহীন, অপরজন স্মাতক ২য় বর্ষের শিক্ষার্থী। আর সাদিয়া ২০১৭ সালে সানন্দবাড়ি ডিগ্রী কলেজ থেকে স্মাতক পাস করেন। সাদিয়া আক্তার চেয়ার পেয়ে ওই সংগঠনকে ধন্যবাদ জানিয়ে বলেন, আপনাদের মতো লোকজনের সহযোগীতায় আর কতদিন বেঁচে থাকবো। গত পাঁচ বছর আগে সানন্দবাড়ি ডিগ্রী কলেজ থেকে স্মাতক পাস করেছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন তাহলে চির কৃতজ্ঞ থাকবো।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

প্রতিবন্ধী সাদিয়া পেল হুইল চেয়ার

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২২

featured Image
প্রতিবন্ধী সাদিয়া পেল হুইল চেয়ার আব্দুর রশিদ কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার কলমাকান্দার নাজিরপুর মানবিক সংগঠন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন এক প্রতিবন্ধী নারীকে একটি হুইল চেয়ার প্রদান করেছে। ওই প্রতিবন্ধী নারীর নাম সাদিয়া আক্তার (২৮)। তার বাড়ি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ি গ্রামে। তার পিতা মৃত ছবিরন মিয়া। ওই সংগঠনের সভাপতি ইব্রাহীম মিয়া বলেন, গত পনের দিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাজুল ইসলাম নামে আমাদের একজনকর্মী জানতে পারেন প্রতিবন্ধী ওই নারীর জন্য একটি হুইল চেয়ার প্রয়োজন। পরে বৃহস্পতিবার সকালে সংগঠনের পক্ষ থেকে মাসুম মিয়া ও নিজাম উদ্দিন তারা দু’জন মিলে সাদিয়ার বাড়িতে গিয়ে এই চেয়ার হস্তান্তর করেন। তিনি আরো জানান, সাদিয়ার মা ছাড়াও পরিবারে রয়েছে ছোট দুই ভাই, এক ভাই মানসিক ভারসাম্যহীন, অপরজন স্মাতক ২য় বর্ষের শিক্ষার্থী। আর সাদিয়া ২০১৭ সালে সানন্দবাড়ি ডিগ্রী কলেজ থেকে স্মাতক পাস করেন। সাদিয়া আক্তার চেয়ার পেয়ে ওই সংগঠনকে ধন্যবাদ জানিয়ে বলেন, আপনাদের মতো লোকজনের সহযোগীতায় আর কতদিন বেঁচে থাকবো। গত পাঁচ বছর আগে সানন্দবাড়ি ডিগ্রী কলেজ থেকে স্মাতক পাস করেছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন তাহলে চির কৃতজ্ঞ থাকবো।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ