বি পি নিউজ ২৪

ছাত্রদলের ১১৮৮ ওয়ার্ড কমিটি বিলুপ্ত

ছাত্রদলের ১১৮৮ ওয়ার্ড কমিটি বিলুপ্ত
সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে বগুড়া জেলা ছাত্রদলের অধীন ইউনিয়ন, ওয়ার্ড ও পৌর শাখার আওতাধীন সব ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। জেলায় ইউনিয়ন ও পৌর শাখার অধীনে মোট ১১৮৮টি ওয়ার্ড কমিটি ছিল। রোববার (৮ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সোহান ইসলাম। তিনি জানান, মেয়াদোত্তীর্ণ হওয়ায় এসব কমিটি বিলুপ্ত করা হয়েছে। জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। হাবিবুর রশিদ সন্ধান জানান, জেলার ১২ উপজেলার ১০৮টি ইউনিয়ন কমিটি এবং এসব ইউনিয়নের অধীনে থাকা ৯৭২টি ওয়ার্ড কমিটির মেয়াদ শেষ হওয়ায় সেগুলো বাতিল করা হয়েছে। পাশাপাশি ১২টি পৌরসভার অধীন থাকা ১০৮টি ওয়ার্ড কমিটিও বিলুপ্ত করা হয়েছে। তবে বর্তমানে জেলার ১২টি পৌর কমিটি এবং বগুড়া পৌরসভার সব ওয়ার্ড কমিটি বহাল রয়েছে বলে জানান তিনি। তিনি আরও বলেন, খুব শিগগিরই সম্মেলনের মাধ্যমে এসব ইউনিটে নতুন কমিটি গঠন করা হবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

ছাত্রদলের ১১৮৮ ওয়ার্ড কমিটি বিলুপ্ত

প্রকাশের তারিখ : ১০ মার্চ ২০২৬

featured Image
সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে বগুড়া জেলা ছাত্রদলের অধীন ইউনিয়ন, ওয়ার্ড ও পৌর শাখার আওতাধীন সব ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। জেলায় ইউনিয়ন ও পৌর শাখার অধীনে মোট ১১৮৮টি ওয়ার্ড কমিটি ছিল। রোববার (৮ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সোহান ইসলাম। তিনি জানান, মেয়াদোত্তীর্ণ হওয়ায় এসব কমিটি বিলুপ্ত করা হয়েছে। জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। হাবিবুর রশিদ সন্ধান জানান, জেলার ১২ উপজেলার ১০৮টি ইউনিয়ন কমিটি এবং এসব ইউনিয়নের অধীনে থাকা ৯৭২টি ওয়ার্ড কমিটির মেয়াদ শেষ হওয়ায় সেগুলো বাতিল করা হয়েছে। পাশাপাশি ১২টি পৌরসভার অধীন থাকা ১০৮টি ওয়ার্ড কমিটিও বিলুপ্ত করা হয়েছে। তবে বর্তমানে জেলার ১২টি পৌর কমিটি এবং বগুড়া পৌরসভার সব ওয়ার্ড কমিটি বহাল রয়েছে বলে জানান তিনি। তিনি আরও বলেন, খুব শিগগিরই সম্মেলনের মাধ্যমে এসব ইউনিটে নতুন কমিটি গঠন করা হবে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ