বি পি নিউজ ২৪

খবর

এমপি আব্দুল্লাহ আল আমিনের নির্দেশনায় পঞ্চবটীতে নিরাপদ ঈদযাত্রার বিশেষ উদ্যোগ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে এবং পরিবহন খাতে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য বন্ধে কঠোর অবস্থানে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। তার বিশেষ নির্দেশনায় শুক্রবার (২০ মার্চ) থেকে পঞ্চবটীসহ নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ছাত্র-ভলান্টিয়ার ও ট্রাফিক পুলিশের সমন্বিত তদারকি কার্যক্রম শুরু হয়েছে।শুক্রবার সকাল থেকে সদর উপজেলার পঞ্চবটী মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নারায়ণগঞ্জ জেলা শাখার যুগ্ম সদস্য সচিব আলিফ দেওয়ান। এসময় তার সাথে উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জ জেলা সংগঠক সোহাইল ইসলাম ইফতি।অভিযানকালে আলিফ দেওয়ান যাত্রী ও পরিবহন চালকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। তিনি চালকদের উদ্দেশ্যে বলেন, "ঈদ মানে আনন্দ, আর এই আনন্দ সবার মাঝে ভাগ করে নিতে হবে। উৎসবের সুযোগ নিয়ে সাধারণ যাত্রীদের পকেট কাটা বা অতিরিক্ত ভাড়া আদায় কোনোভাবেই সহ্য করা হবে না। মনে রাখবেন, আইন সবার জন্য সমান। যারা নিয়ম অমান্য করবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"যাত্রীদের উদ্দেশ্যে সোহাইল ইসলাম ইফতি বলেন, "আপনারা সচেতন থাকুন। কেউ নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি দাবি করলে সাথে সাথে আমাদের ভলান্টিয়ার বা দায়িত্বরত পুলিশকে জানান। আপনাদের নিরাপদ ও সাশ্রয়ী যাত্রা নিশ্চিত করতেই আমরা মাঠে আছি।"এই অভিযানে স্বেচ্ছাসেবী হিসেবে দিনভর দায়িত্ব পালন করেন ছাত্র ট্রাফিক ভলান্টিয়ার বিপ্লব সরদার, সাব্বির, রোমান, লিসান, অভি, জুনায়েদ, অর্নব, আব্দুল আহাদ এবং সিয়াম।উদ্যোক্তারা জানান, ঈদের ছুটিতে যাত্রীদের জিম্মি করে কোনো পরিবহন যাতে অসাধু উপায় অবলম্বন করতে না পারে এবং নারায়ণগঞ্জবাসী যাতে স্বস্তিতে গন্তব্যে পৌঁছাতে পারে, সেজন্য এই তদারকি কার্যক্রম ঈদের দিন পর্যন্ত বিরতিহীনভাবে অব্যাহত থাকবে।

এমপি আব্দুল্লাহ আল আমিনের নির্দেশনায় পঞ্চবটীতে নিরাপদ ঈদযাত্রার বিশেষ উদ্যোগ