নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) নবনিযুক্ত চেয়ারম্যান মাশুকুর ইসলাম রাজীবকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা জিসাসের নেতৃবৃন্দ।সম্প্রতি এক সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে জেলা জিসাসের পক্ষ থেকে চেয়ারম্যানকে ফুল দিয়ে বরণ করা হয়। এ সময় নেতৃবৃন্দ তাঁর নতুন দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন এবং নারায়ণগঞ্জের উন্নয়ন ও আধুনিকায়নে তাঁর নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জিসাসের সভাপতি ও কেন্দ্রীয় জিসাসের সভাপতি, আসন্ন আলীরটেক ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল মজিদ প্রান্তিক, জেলা জিসাসের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম আল আমিন, সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন সরকার, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন, যুগ্ম সম্পাদক আমজাদ হোসেন এবং আলী ইমরান মাসুদ সরকার।সাক্ষাৎকালে নেতৃবৃন্দ নারায়ণগঞ্জের অবকাঠামোগত উন্নয়ন, পরিকল্পিত নগরায়ণ এবং জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। তারা বলেন, নারায়ণগঞ্জ একটি গুরুত্বপূর্ণ শিল্প ও বাণিজ্যিক অঞ্চল হিসেবে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ জেলার টেকসই উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে উন্নয়ন কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।এ সময় জেলা জিসাসের সভাপতি ও কেন্দ্রীয় জিসাসের সভাপতি আব্দুল মজিদ প্রান্তিক নবনিযুক্ত চেয়ারম্যানের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন। পাশাপাশি তিনি আসন্ন আলীরটেক ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতার বিষয়টি অবহিত করেন এবং এলাকাবাসীর কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎ শেষে উভয় পক্ষ নারায়ণগঞ্জের উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। নেতৃবৃন্দ নবনিযুক্ত চেয়ারম্যানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনের সাফল্য কামনা করেন।