দক্ষ যুব গড়তে প্রযুক্তি ও ভাষা শিক্ষায় গুরুত্ব দিতে হবে: এমপি কালাম
দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য যুবসমাজকে দক্ষ, কর্মমুখী এবং আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। এ লক্ষ্য অর্জনে তরুণদের প্রযুক্তিগত জ্ঞান ও ভাষাগত দক্ষতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।
রোববার (১ নভেম্বর) জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সংসদ সদস্য।
আবুল কালাম বলেন, দেশ গঠনের দায়িত্ব কেবল যুবসমাজের একার নয়; সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এ কাজে ভূমিকা রাখতে হবে। দেশের অগ্রগতি ও সমৃদ্ধি নিশ্চিত করতে কর্মমুখী এবং আত্মনির্ভরশীল জনশক্তি তৈরি করা প্রয়োজন। এ জন্য তরুণদের প্রযুক্তি বিষয়ে জ্ঞান অর্জনের পাশাপাশি ভাষাগত দক্ষতা বাড়াতে হবে।
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে দিবসটি উদ্যাপন উপলক্ষে নারায়ণগঞ্জে যুব র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, দেশে দক্ষ জনশক্তির ঘাটতি রয়েছে। প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে পারলে একজন মানুষ বিভিন্ন ক্ষেত্রে সফল হতে পারেন। বেকার ও কর্মহীন যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ এবং আত্মনির্ভরশীল করে তোলা যুব উন্নয়ন অধিদপ্তরের অন্যতম দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক নাইমা ইসলাম এবং জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আবুল বাসার। এ ছাড়া সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উদ্যোক্তা, যুব প্রশিক্ষণকেন্দ্রের প্রতিনিধি ও প্রশিক্ষণার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।

রোববার, ০১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন