বি পি নিউজ ২৪

নারী আইনজীবীকে ঘুষি মারলেন টিপু

প্রকাশ : ২২ মে ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নারী আইনজীবীকে ঘুষি মারলেন টিপু

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর বিরুদ্ধে এক নারী আইনজীবীকে মারধর ও গালিগালাজের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জেলা আইনজীবী সমিতির কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী আইনজীবীদের ভাষ্য অনুযায়ী, আইনজীবী সমিতি ভবনের সামনে হকার বসানোকে কেন্দ্র করে সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আমেনা আক্তার শিল্পীর সঙ্গে অ্যাডভোকেট রফিক আহমেদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হলে অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুও এতে জড়িয়ে পড়েন।

অভিযোগে বলা হয়, তর্কের একপর্যায়ে আমেনা আক্তার শিল্পীকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। পরে অন্য আইনজীবীরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

অ্যাডভোকেট আমেনা আক্তার শিল্পী দাবি করেন, আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলে তিনি ভবনের সামনে থাকা দুই নারী হকারকে অন্যত্র বসতে বলেন। এ নিয়ে প্রশ্ন তুললে তিনি সংশ্লিষ্ট নেতৃবৃন্দের সঙ্গে কথা বলতে বলেন। এর জের ধরেই তার সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় দেওয়া অভিযোগপত্রে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তরা তার দিকে বিভিন্ন জিনিস ছুড়ে মারেন এবং প্রকাশ্যে হুমকিমূলক আচরণ করেন।

ঘটনার বিষয়ে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান বলেন, অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবিরও অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানান।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ২৩ মে ২০২৬

নারী আইনজীবীকে ঘুষি মারলেন টিপু

প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ