বি পি নিউজ ২৪

চাষাঢ়ায় গুলিবিদ্ধ শুভ দাসের মরদেহ উদ্ধার

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

চাষাঢ়ায় গুলিবিদ্ধ শুভ দাসের মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

চাষাঢ়ায় গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার, মাদক বিরোধে হত্যার সন্দেহ

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকায় একটি গলির ভেতর থেকে শুভ দাস (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বুকে গুলির আঘাত রয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্নও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ১টার দিকে পৌর হকার্স মার্কেটের পেছনের গলি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শুভ দাস চাঁদপুরের মতলব দক্ষিণ থানার মতলব বাজার এলাকার হরি চন্দ্র দাসের ছেলে। তিনি নারায়ণগঞ্জ নগরীর গলাচিপা এলাকায় বিশার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

পুলিশ জানায়, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. কাজল মিয়া ঘটনাস্থলে যান। সেখানে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় নিহতের পরিচয় শনাক্ত করা হয়।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, নিহতের বুকে গুলির আঘাত রয়েছে। শরীরে ঠিক কয়টি গুলি লেগেছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।

তিনি আরও জানান, শুভ দাসের কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, তিনি মাদক কারবারের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। মাদক ব্যবসাকে কেন্দ্র করে বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তবে শুভ দাস কীভাবে গুলিবিদ্ধ হলেন, কারা এ ঘটনার সঙ্গে জড়িত এবং হত্যার পেছনে প্রকৃত কারণ কী—তা নিশ্চিত করতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন সদর মডেল থানার ওসি সাজেদুর রহমান।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

চাষাঢ়ায় গুলিবিদ্ধ শুভ দাসের মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ