রূপগঞ্জে বিদেশি পিস্তল-গুলিসহ গ্রেপ্তার ৪
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে তারাবো পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের উত্তরপাড়া এলাকায় ঝর্ণা মহলের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে এবং রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.এইচ.এম. সালাউদ্দিনের তত্ত্বাবধানে পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—তারাবো এলাকার নাজমুল হোসেন (৩০) ও মোঃ নিহাল (২১), তাদের বাবা নবী হোসেন; মোঃ সাজ্জাদ (২০), বাবা আব্দুর রহিম এবং সফিকুল (২৪), বাবা শহিদুল ইসলাম। তাদের সবার বাড়ি তারাবো এলাকায়।
পুলিশ জানায়, অভিযানের সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন