বি পি নিউজ ২৪

জনগণের সঙ্গে প্রতারণা করেছে বিএনপি: শফিকুর রহমান

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

জনগণের সঙ্গে প্রতারণা করেছে বিএনপি: শফিকুর রহমান

জুলাই সনদ ও গণভোটের সিদ্ধান্ত বাস্তবায়নসহ জনগণের বিভিন্ন দাবি সামনে রেখে ১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শনিবার সকালে নারায়ণগঞ্জের শিমরাইল এলাকায় পৌঁছায়। সেখানে আয়োজিত পথসভায় বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

সকাল ৯টার দিকে শিমরাইল ট্রাকস্ট্যান্ডসংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে আয়োজিত এই পথসভায় তিনি বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন। বিএনপি সরকারের প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, জনগণের সঙ্গে প্রতিশ্রুতি রক্ষা না করে প্রতারণা করা হয়েছে।

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের বিষয়ে সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তুলে ডা. শফিকুর রহমান বলেন, জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে যাওয়ার বিষয়টি মানুষ মেনে নেবে না। তাঁর ভাষায়, “এই সরকার জনগণের সাথে ভাওতাবাজি করছে, প্রতারণা করছে। ওয়াদা দিয়ে ওয়াদা লঙ্ঘন করেছে। জনগণ তাদেরকে ক্ষমা করবে না।”

লংমার্চের উদ্দেশ্য তুলে ধরে তিনি বলেন, সাধারণ মানুষের দাবিগুলো আদায়ের লক্ষ্যেই তাঁরা রাজপথে নেমেছেন। বিশেষ করে গণভোটের গণরায় বাস্তবায়ন এবং মানুষের ঘরে বিদ্যুৎ নিশ্চিত করার দাবির কথা উল্লেখ করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, “আপনাদের দাবি পূরণ করার জন্য আমরা রাস্তায় নেমেছি। দাবি পূরণ করে ঘরে ফিরবো।” একই সঙ্গে ঐক্যবদ্ধভাবে পরিচালিত এই কর্মসূচি সফল হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শিমরাইলের অস্থায়ী মঞ্চে অনুষ্ঠিত পথসভায় ১১ দলীয় জোটের বিভিন্ন দলের নেতারাও বক্তব্য দেন। তাঁদের মধ্যে ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক, এলডিপির চেয়ারম্যান অলি আহমদ এবং এনসিপির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

জনগণের সঙ্গে প্রতারণা করেছে বিএনপি: শফিকুর রহমান

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ