বি পি নিউজ ২৪

চিটাগাংরোডে লংমার্চের জনসভায় আবদুল জব্বার

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

চিটাগাংরোডে লংমার্চের জনসভায় আবদুল জব্বার

চিটাগাংরোডে লংমার্চের জনসভায় আবদুল জব্বার

গণভোটের গণরায় বাস্তবায়নসহ ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের চিটাগাংরোড এলাকায় বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। এতে উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা আবদুল জব্বার।

লংমার্চ কর্মসূচির অংশ হিসেবে চিটাগাংরোড এলাকায় আয়োজিত এ জনসভায় জামায়াতের নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি দেখা যায়।

জনসভায় মাওলানা আবদুল জব্বার লংমার্চের লক্ষ্য ও ছয় দফা দাবি বাস্তবায়নের বিষয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, জনগণের দাবিগুলোকে সামনে রেখে এই কর্মসূচি পালন করা হচ্ছে। গণভোটের গণরায় বাস্তবায়নসহ ঘোষিত দাবিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

লংমার্চটি ঢাকা থেকে শুরু হয়ে চট্টগ্রামের উদ্দেশে এগিয়ে যাওয়ার কথা রয়েছে। কর্মসূচিকে ঘিরে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় জোটভুক্ত দলগুলোর নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

এদিকে চিটাগাংরোডের জনসভাকে ঘিরে স্থানীয় পর্যায়েও নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আয়োজকদের পক্ষ থেকে সবাইকে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানানো হয়।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

চিটাগাংরোডে লংমার্চের জনসভায় আবদুল জব্বার

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ