বি পি নিউজ ২৪

অসহায় মানুষের মাঝে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের খাদ্য সামগ্রী বিতরণ।

পবিত্র রমজান মাস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।   অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবদুল জব্বার । তিনি বলেন সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো ইসলামের অন্যতম শিক্ষা, জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। কর্মসূচির আওতায় শতাধিক পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।   অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মাইনুদ্দিন আহমাদ, নারায়ণগঞ্জ মহানগরী সেক্রেটারি মুহাম্মদ মনোয়ার হোসাইন এবং সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে তালিকাভুক্ত অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

অসহায় মানুষের মাঝে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের খাদ্য সামগ্রী বিতরণ।

প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২৬

featured Image
পবিত্র রমজান মাস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।   অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী আমীর ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবদুল জব্বার । তিনি বলেন সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো ইসলামের অন্যতম শিক্ষা, জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরে মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। কর্মসূচির আওতায় শতাধিক পরিবারের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।   অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মাইনুদ্দিন আহমাদ, নারায়ণগঞ্জ মহানগরী সেক্রেটারি মুহাম্মদ মনোয়ার হোসাইন এবং সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে তালিকাভুক্ত অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ