বি পি নিউজ ২৪

আওয়ামীলীগ নেতা নৌকার বিদ্রোহী প্রার্থী ফজর আলীকে দল থেকে বহিষ্কার

গোগনগরের নৌকার বিদ্রোহী প্রার্থী ফজর আলীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জসিমউদ্দীনের বিরুদ্ধে নির্বাচনে অংশগ্রহণ করায় সদর উপজেলার গোগনগর ইউনিয়ন আওয়ামিলীগের সহ সভাপতি ফজর আলীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।   ৩ নভেম্বর(বুধবার) নারায়ণগঞ্জ জেলা আওয়ামিলীগের সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক আবু হাসনাত মোঃবাদল স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে।   চিঠিতে উল্লেখ করা হয়েছে, ফজর আলী গোগনগর ইউনিয়ন নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন চান কিন্তু স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড থেকে মনোনয়ন পায়নি। অপরদিকে মনোনয়ন না পাওয়ার পরেও নৌকার প্রার্থীর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করছেন। তাই আওয়ামীলীগের গঠনতন্ত্রের ৪৭(ঠ) ধারা মোতাবেক ফজর আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এবং বহিষ্কারাদেশ অনুমোদনের জন্য বাংলাদেশ আওয়ামিলীগ কেন্দ্রীয় কমিটির নিকট প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

আওয়ামীলীগ নেতা নৌকার বিদ্রোহী প্রার্থী ফজর আলীকে দল থেকে বহিষ্কার

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২১

featured Image
গোগনগরের নৌকার বিদ্রোহী প্রার্থী ফজর আলীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জসিমউদ্দীনের বিরুদ্ধে নির্বাচনে অংশগ্রহণ করায় সদর উপজেলার গোগনগর ইউনিয়ন আওয়ামিলীগের সহ সভাপতি ফজর আলীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।   ৩ নভেম্বর(বুধবার) নারায়ণগঞ্জ জেলা আওয়ামিলীগের সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক আবু হাসনাত মোঃবাদল স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে।   চিঠিতে উল্লেখ করা হয়েছে, ফজর আলী গোগনগর ইউনিয়ন নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন চান কিন্তু স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড থেকে মনোনয়ন পায়নি। অপরদিকে মনোনয়ন না পাওয়ার পরেও নৌকার প্রার্থীর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধিতা করছেন। তাই আওয়ামীলীগের গঠনতন্ত্রের ৪৭(ঠ) ধারা মোতাবেক ফজর আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এবং বহিষ্কারাদেশ অনুমোদনের জন্য বাংলাদেশ আওয়ামিলীগ কেন্দ্রীয় কমিটির নিকট প্রেরণ করা হয়েছে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ