বি পি নিউজ ২৪

ওসমান হাদি হ'ত্যার বিচার চেয়ে ছাত্র শক্তির আফসানার বিবৃতি

স্টাফ রিপোর্টার: ছাত্র শক্তির নেত্রী আফসানা আহমেদ এক বিবৃতিতে বলেছেন, বর্তমান সরকারের প্রথম অগ্রাধিকার হওয়া উচিত ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করা। কিন্তু এখন পর্যন্ত এ বিষয়ে সরকারের দৃশ্যমান কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না বলে তিনি অভিযোগ করেন। বিবৃতিতে তিনি আরও বলেন, জুলাই সনদ ও গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা জনগণ ধারণ করেছিল, সেই প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিকভাবেই বিএনপি সরকারের যাত্রা শুরু হয়েছে। জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর পরিবর্তে সরকার ভিন্ন পথে হাঁটছে বলেও মন্তব্য করেন তিনি। আফসানা আহমেদ স্পষ্টভাবে উল্লেখ করেন, ওসমান হাদি হত্যার বিচার প্রশ্নে কোনো ধরনের টালবাহানা ছাত্রসমাজ মেনে নেবে না। দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করার জন্য তিনি সরকারের প্রতি জোর দাবি জানান। তিনি বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও জনগণের আস্থা পুনরুদ্ধারে এ হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা এখন সময়ের দাবি। এ বিষয়ে ছাত্র শক্তি রাজপথসহ সকল গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে সোচ্চার থাকবে বলেও তিনি জানান।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

ওসমান হাদি হ'ত্যার বিচার চেয়ে ছাত্র শক্তির আফসানার বিবৃতি

প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
স্টাফ রিপোর্টার: ছাত্র শক্তির নেত্রী আফসানা আহমেদ এক বিবৃতিতে বলেছেন, বর্তমান সরকারের প্রথম অগ্রাধিকার হওয়া উচিত ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করা। কিন্তু এখন পর্যন্ত এ বিষয়ে সরকারের দৃশ্যমান কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না বলে তিনি অভিযোগ করেন। বিবৃতিতে তিনি আরও বলেন, জুলাই সনদ ও গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা জনগণ ধারণ করেছিল, সেই প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিকভাবেই বিএনপি সরকারের যাত্রা শুরু হয়েছে। জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর পরিবর্তে সরকার ভিন্ন পথে হাঁটছে বলেও মন্তব্য করেন তিনি। আফসানা আহমেদ স্পষ্টভাবে উল্লেখ করেন, ওসমান হাদি হত্যার বিচার প্রশ্নে কোনো ধরনের টালবাহানা ছাত্রসমাজ মেনে নেবে না। দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করার জন্য তিনি সরকারের প্রতি জোর দাবি জানান। তিনি বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও জনগণের আস্থা পুনরুদ্ধারে এ হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা এখন সময়ের দাবি। এ বিষয়ে ছাত্র শক্তি রাজপথসহ সকল গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে সোচ্চার থাকবে বলেও তিনি জানান।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ