বি পি নিউজ ২৪

কতটুকু কাজ করেছি তা আপনারা ভালো বলতে পারবেন -বাদল

নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এম সাইফ উল্লাহ বাদলের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বৃহস্পতিবার (০৪ নভেম্বর) সন্ধ্যায় ওয়ার্ডের ঈদগাহ মহল্লা আওয়ামীলীগের উদ্যোগে এ বৈঠক অনুষ্ঠিত হয়। আওয়ামীলীগ নেতা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যান প্রার্থী সাইফ উল্লাহ বাদল। আরো উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি চন্দন শীল, জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর বিষয়ক সম্পাদক হাবিব, কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ ছাত্তার, ফতুল্লা থানা আওয়ামীলীগের সহ-সভাপতি আওয়ামীলীগ নেতা আশরাফুল, ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি শাহ আলম তালুকদার, তাসলিম, যুবলীগ নেতা শ্যামল, ছাত্রলীগ নেতা সৌরভ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে এম সাইফউল্লাহ বাদল বলেন, গত নির্বাচনে শামীম ওসমান আমাকে ডেকে নিয়ে বলে আপনাকে কাশিপুরের চেয়ারম্যান হতে হবে। তার সিদ্ধান্তের কারণেই আমি বিনা প্রতিদ্বন্দিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। কতটুকু কাজ করতে পেরেছি তা আপনারা ভালো বলতে পারবেন। তিনি আরও বলেন, ইব্রাহীম ব্রীজ থেকে হাটখোলাগামী এ সড়কটি ও ড্রেন সংস্কারের জন্য ইতিমধ্যেই সংসদ সদস্য শামীম ওসমানের মাধ্যমে সুপারিশ করা হয়েছে। শীঘ্রই এ রাস্তা ও ড্রেনের সংস্কার করা হবে। রাস্তাটি এক ফুট উচু হবে বলেও জানান তিনি।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

কতটুকু কাজ করেছি তা আপনারা ভালো বলতে পারবেন -বাদল

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২১

featured Image
নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এম সাইফ উল্লাহ বাদলের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বৃহস্পতিবার (০৪ নভেম্বর) সন্ধ্যায় ওয়ার্ডের ঈদগাহ মহল্লা আওয়ামীলীগের উদ্যোগে এ বৈঠক অনুষ্ঠিত হয়। আওয়ামীলীগ নেতা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যান প্রার্থী সাইফ উল্লাহ বাদল। আরো উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি চন্দন শীল, জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর বিষয়ক সম্পাদক হাবিব, কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ ছাত্তার, ফতুল্লা থানা আওয়ামীলীগের সহ-সভাপতি আওয়ামীলীগ নেতা আশরাফুল, ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি শাহ আলম তালুকদার, তাসলিম, যুবলীগ নেতা শ্যামল, ছাত্রলীগ নেতা সৌরভ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে এম সাইফউল্লাহ বাদল বলেন, গত নির্বাচনে শামীম ওসমান আমাকে ডেকে নিয়ে বলে আপনাকে কাশিপুরের চেয়ারম্যান হতে হবে। তার সিদ্ধান্তের কারণেই আমি বিনা প্রতিদ্বন্দিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। কতটুকু কাজ করতে পেরেছি তা আপনারা ভালো বলতে পারবেন। তিনি আরও বলেন, ইব্রাহীম ব্রীজ থেকে হাটখোলাগামী এ সড়কটি ও ড্রেন সংস্কারের জন্য ইতিমধ্যেই সংসদ সদস্য শামীম ওসমানের মাধ্যমে সুপারিশ করা হয়েছে। শীঘ্রই এ রাস্তা ও ড্রেনের সংস্কার করা হবে। রাস্তাটি এক ফুট উচু হবে বলেও জানান তিনি।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ