বি পি নিউজ ২৪

নতুন প্রজন্মকে দেশ গড়ায় আত্মনিয়োগ করতে হবে- সংস্কৃতি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ-দেশ গড়ার কারিগর। রাষ্ট্র তাকিয়ে আছে নতুন প্রজন্মের প্রতি যেন তারা আগামী দিনের যোগ্য ও সুনাগরিক হয়ে গড়ে ওঠে দেশ গড়ায় আত্মনিয়োগ করে। আজ ৪ঠা ফেব্রুয়ারি বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে 'ঐতিহাসিক ৭ই মার্চ-২০২২' জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে এক অনুষ্ঠানে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বীর মুক্তিযোদ্ধাদের একটা অংশ ছিল বয়সে কিশোর ও তরুণ। কিন্তু এত অল্প বয়সেও তারা সেদিন পিছপা হয়নি। দেশ ও মাটির টানে বুকে সাহস সঞ্চয় করে তারা সেদিন মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। এসময় তিনি নতুন প্রজন্মকে সাহসিকতা ও দেশপ্রেমের সহিত কাজ করে দেশকে এগিয়ে নেয়ার আহবান জানান। ব্রিটিশ উপনিবেশ থেকে যেসব দেশ মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করেছে তাদের মধ্যে বাংলাদেশই একমাত্র দেশ যাদের যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করতে হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, পৃথিবীর বিভিন্ন দেশের স্বাধীনতা দিবস আছে। একমাত্র আমাদের স্বাধীনতার পাশাপাশি বিজয় দিবস রয়েছে; কারণ, আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, বিজয় ছিনিয়ে নিয়ে এসেছি। অনুষ্ঠানে বরিশালের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা ম. হামিদ, বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) এর উপপুলিশ কমিশনার দক্ষিণ মো. আলী আশরাফ ভূঞা বিপিএম-বার, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বরিশাল অঞ্চলের উপপরিচালক মো. আনোয়ার হোসেন ও বীর মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক। নিজস্ব প্রতিবেদক: সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ-দেশ গড়ার কারিগর। রাষ্ট্র তাকিয়ে আছে নতুন প্রজন্মের প্রতি যেন তারা আগামী দিনের যোগ্য ও সুনাগরিক হয়ে গড়ে ওঠে দেশ গড়ায় আত্মনিয়োগ করে। আজ ৪ঠা ফেব্রুয়ারি বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে 'ঐতিহাসিক ৭ই মার্চ-২০২২' জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে এক অনুষ্ঠানে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বীর মুক্তিযোদ্ধাদের একটা অংশ ছিল বয়সে কিশোর ও তরুণ। কিন্তু এত অল্প বয়সেও তারা সেদিন পিছপা হয়নি। দেশ ও মাটির টানে বুকে সাহস সঞ্চয় করে তারা সেদিন মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। এসময় তিনি নতুন প্রজন্মকে সাহসিকতা ও দেশপ্রেমের সহিত কাজ করে দেশকে এগিয়ে নেয়ার আহবান জানান। ব্রিটিশ উপনিবেশ থেকে যেসব দেশ মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করেছে তাদের মধ্যে বাংলাদেশই একমাত্র দেশ যাদের যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করতে হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, পৃথিবীর বিভিন্ন দেশের স্বাধীনতা দিবস আছে। একমাত্র আমাদের স্বাধীনতার পাশাপাশি বিজয় দিবস রয়েছে; কারণ, আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, বিজয় ছিনিয়ে নিয়ে এসেছি। অনুষ্ঠানে বরিশালের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা ম. হামিদ, বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) এর উপপুলিশ কমিশনার দক্ষিণ মো. আলী আশরাফ ভূঞা বিপিএম-বার, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বরিশাল অঞ্চলের উপপরিচালক মো. আনোয়ার হোসেন ও বীর মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

নতুন প্রজন্মকে দেশ গড়ায় আত্মনিয়োগ করতে হবে- সংস্কৃতি প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২২

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ