বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জ বিএনপির সকল প্রার্থীদের পক্ষে এটিএম কামালের বিরামহীন প্রচারণা

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সবগুলো আসনেই দলীয় প্রার্থীদের পক্ষে বিরামহীন প্রচারণা করে যাচ্ছেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল। অনুষ্ঠানিক ভাবে প্রচারণার প্রথম দিন থেকেই নারায়ণগঞ্জের পাঁচটি আসনের রূপগঞ্জ, আড়াইহাজার, সোনারগাঁ, সিদ্ধিরগঞ্জ, ফতুল্লা, সদর-বন্দরের বিভিন্ন এলাকায় ধানের শীষের পক্ষে এটিএম কামাল নেতাকর্মীদের নিয়ে ছুটে চলেছেন অবিরত। ভোটারদের সাথে কথা বলে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনার পাশাপাশি তুলে ধরেছেন দেশ গড়া নিয়ে দলীয় প্রধানের নানা পরিকল্পনা।   নারায়ণগঞ্জে আওয়ামী দমননীতির বিরুদ্ধে যিনি ছিলেন অদম্য সোচ্চার, যিনি অন্যায় আর সেচ্ছাচারিতার বিরুদ্ধে রুখে দাঁড়াতেন রাজপথে, অলিগলিতে, তিনি সেই এটিএম কামাল। বৈরী সময়ে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করে সবাইকে নিয়ে আন্দোলনের মাঠ গরম করতে এটিএম কামাল অনস্বীকার্য ভূমিকা রেখেছিলেন। তাই এটিএম কামাল দলীয় প্রার্থীদের পক্ষে প্রচারণায় যেখানেই গেছেন মাঠ পর্যায়ের নেতাকর্মীরা তাকে পেয়ে উজ্জীবিত হয়েছেন। নির্বাচনে বিএনপি প্রার্থীদের সমর্থনে এটিএম কামাল কাক ডাকা ভোরে শুরু করেন নির্বাচনী প্রচারণা। মাঠ পর্যায়ে অবিরাম ছুটে চলছেন তিনি। অলি-গলি, হাট-বাজার, চায়ের দোকান, খেয়াঘাট, বাস স্ট্যান্ডসহ সামাজিক অনুষ্ঠানে, মেঠো পথের ধারে যেখানেই মানুষ সেখানেই দাঁড়িয়ে যান কামাল। আনুষ্ঠানিক সভা-সমাবেশ না হলেও তিনি পথসভা, গণসংযোগ, উঠান বৈঠক ও লিফলেট বিতরণ করে দলীয় প্রার্থীদের পক্ষে প্রচার-প্রচারণা চালান।   এদিকে এটিএম কামাল বলেন, দেশের স্বাধীনতা, স্বার্বভৌমত্ব, ও গণতন্ত্র রক্ষা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা ভুলার নয়। দেশের মানুষের ভোটাধিকারের জন্য তিনি আমরণ লড়াই করেছেন। তিনি নিজের জীবন উৎসর্গ করে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিয়েছেন। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘ অবদান পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।   তিনি আরো বলেন, বিগত সময়ে ভোটারবিহীন প্রতারণার নির্বাচনে জনগণের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল হাওয়াই এম.পি। এ ছাড়া বিরোধীদলের নেতা কর্মীদের হত্যা, গুম, অবৈধ সরকারের অত্যাচার, জুলুম-নির্যাতন, ঢালাও গ্রেফতার ও দুঃশাসনের কথা কেও ভুলে নি। গণতন্ত্র রক্ষার এই সংগ্রামে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আসন্ন জাতীয় নির্বাচনে জনগণকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানাই।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

নারায়ণগঞ্জ বিএনপির সকল প্রার্থীদের পক্ষে এটিএম কামালের বিরামহীন প্রচারণা

প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ