বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি জোটের প্রার্থীর বিরুদ্ধে কোটি টাকার মানহানি মামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি   নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি জোট প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মনোনীত খেজুর গাছ প্রতীকের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে ঢাকা চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে মানহানি মামলা করা হয়েছে। সেই সাথে মেট্রোপলিটন মাজিস্ট্রেট কামাল উদ্দিন মামলাটি গ্রহণ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।   রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল নিউজ নারায়ণগঞ্জ ২৪ ডটকমের পক্ষে কর্মকর্তা মো: আকাশ বাদী হয়ে এই মামলা করেন।   মামলার বাদী মো. আকাশ বলেন, মামলায় স্কুলে প্রকাশ্য নারী ভোটারদের টাকা দেওয়ার ভিডিও সকল গণমাধ্যমে প্রচার প্রকাশিত হলেও কাসেমী ও অজ্ঞাতনামা আসামিরা পরস্পর যোগসাজশে 'নিউজ নারায়ণগঞ্জ ২৪ ডটকম' ও নিউজ নারায়ণগঞ্জ ডিজিটাল-এর বিরুদ্ধে অসত্য, অপ্রীতিকর, বিব্রতকর ও মানহানিকর তথ্য পোস্ট, প্রচার ও প্রকাশে প্রতিষ্ঠানটির চরম মানহানি করে এক কোটি টাকার ক্ষতি হয়েছে।   মামলার আইনজীবী অ্যাডভোকেট খোরশেদ আলম বলেন, মুফতি মনির হোসাইন কাসেমী নির্বাচনী এলাকায় অভিভাবকদের টাকা প্রদান করে; যা ক্যামেরায় বিষয়টা ধরা পরে। সেই সাথে বিধি মোতাবেক মুফতি মনির হোসাইন কাসেমীকে দোষ স্বীকারপূর্বক এক লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। যা দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়।   তিনি আরও বলেন, কিন্তু মনির হোসাইন কাসেমীর বিভিন্ন ফ্যান পেজ থেকে বলা হয় নিউজ নারায়ণগঞ্জ ২৪ ডটকম মিথ্যা বানোয়াট নিউজ ছাপিয়েছে; মনির হোসাইন কাসেমীর বিরুদ্ধে সব ষড়যন্ত্র। তারা শুধু নারায়ণগঞ্জের জনপ্রিয় নিউজ নারায়ণগঞ্জকে দায়ী করে তাদের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য প্রচার করা হয়। যা তাদের তাদের মানহানী হয়েছে। আর তাই মনির কাসেমীর বিরুদ্ধে মামলা দায়ে করা হয়েছে। সেই সাথে আদালত মামলাটি গ্রহণ করে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।  

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি জোটের প্রার্থীর বিরুদ্ধে কোটি টাকার মানহানি মামলা

প্রকাশের তারিখ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
নারায়ণগঞ্জ প্রতিনিধি   নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপি জোট প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মনোনীত খেজুর গাছ প্রতীকের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে ঢাকা চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে মানহানি মামলা করা হয়েছে। সেই সাথে মেট্রোপলিটন মাজিস্ট্রেট কামাল উদ্দিন মামলাটি গ্রহণ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।   রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের স্থানীয় অনলাইন নিউজ পোর্টাল নিউজ নারায়ণগঞ্জ ২৪ ডটকমের পক্ষে কর্মকর্তা মো: আকাশ বাদী হয়ে এই মামলা করেন।   মামলার বাদী মো. আকাশ বলেন, মামলায় স্কুলে প্রকাশ্য নারী ভোটারদের টাকা দেওয়ার ভিডিও সকল গণমাধ্যমে প্রচার প্রকাশিত হলেও কাসেমী ও অজ্ঞাতনামা আসামিরা পরস্পর যোগসাজশে 'নিউজ নারায়ণগঞ্জ ২৪ ডটকম' ও নিউজ নারায়ণগঞ্জ ডিজিটাল-এর বিরুদ্ধে অসত্য, অপ্রীতিকর, বিব্রতকর ও মানহানিকর তথ্য পোস্ট, প্রচার ও প্রকাশে প্রতিষ্ঠানটির চরম মানহানি করে এক কোটি টাকার ক্ষতি হয়েছে।   মামলার আইনজীবী অ্যাডভোকেট খোরশেদ আলম বলেন, মুফতি মনির হোসাইন কাসেমী নির্বাচনী এলাকায় অভিভাবকদের টাকা প্রদান করে; যা ক্যামেরায় বিষয়টা ধরা পরে। সেই সাথে বিধি মোতাবেক মুফতি মনির হোসাইন কাসেমীকে দোষ স্বীকারপূর্বক এক লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। যা দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়।   তিনি আরও বলেন, কিন্তু মনির হোসাইন কাসেমীর বিভিন্ন ফ্যান পেজ থেকে বলা হয় নিউজ নারায়ণগঞ্জ ২৪ ডটকম মিথ্যা বানোয়াট নিউজ ছাপিয়েছে; মনির হোসাইন কাসেমীর বিরুদ্ধে সব ষড়যন্ত্র। তারা শুধু নারায়ণগঞ্জের জনপ্রিয় নিউজ নারায়ণগঞ্জকে দায়ী করে তাদের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য প্রচার করা হয়। যা তাদের তাদের মানহানী হয়েছে। আর তাই মনির কাসেমীর বিরুদ্ধে মামলা দায়ে করা হয়েছে। সেই সাথে আদালত মামলাটি গ্রহণ করে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।  

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ