পরশ খাঁন ও নূর নবী বিশাল মিছিল নিয়ে শামীম ওসমানের অনুষ্ঠানে
প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২১
দেওভোগ শ্রী শ্রী গৌর নিতাই মন্দিরে শ্যামা মায়ের পুজা ও দীপাবলি উপলক্ষে নারায়ণগঞ্জের গণমানুষের নেতা এ কে এম শামীম ওসমানের জনসভায় যুবলীগ নেতা মোঃ পরশ খাঁন ও মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ নুরন্নবী রাসেলের নেতৃত্বে ও ফতুল্লা থানা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য মেহেদী হাছান রবিনের সার্বিক দিক নির্দেশনায় বিশাল মিছিল নিয়ে যোগদান করেন।
মহানগর ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি শুভ রায়ের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি বাবু চন্দন শীল বীর মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ্ ১৬নং ওয়ার্ড কাউন্সিলর নাজমুল আলম সজল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন জেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন জাতীয় যুবসংহতি না'গঞ্জ জেলা আহবায়ক রিপন ভাওয়াল সহ আওয়ামীলীগ ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবকলীগ কৃষকলীগের নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ
আপনার মতামত লিখুন