বি পি নিউজ ২৪

প্রচারণায় বলে দিচ্ছে নবীর জনপ্রিয়তা 

প্রচারণায় বলে দিচ্ছে নবীর জনপ্রিয়তা 
আসন্ন নির্বাচনকে সামনে রেখে নারায়নগঞ্জের সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নে মেম্বার প্রার্থীদের প্রচার প্রচারণায় ধুম পড়েছে।প্রার্থীরা নিজ ওয়ার্ডের ভোটারদের কাছে যাচ্ছে তাদের খোজখবর নিচ্ছে এবং নিজের সমর্থনে ভোট চাচ্ছেন। এদিকে প্রচারণায় নেমেছে ১নং ওয়ার্ডের তরুন মেম্বার প্রার্থী মোঃনবী হোসেন। ২ রা নভেম্বর(মঙ্গলবার) তার নির্বাচনী এলাকার পূর্বগোপালনগরে নবী হোসেন গনসংযোগ করেন ও ভোটারদের কাছে নিজের জন্য সমর্থন ও ভোট চেয়েছেন।এদিন পূর্বগোপালনগরের অলিতে গলিতে চষে বেড়ান নবী হোসেন ও তার সমর্থকেরা। এলাকার মানুষের সুখ-দুঃখের কথা শুনেন এবং আশ্বাস প্রদান করেন নির্বাচনে জয়ী হলে সকলের সুখে দুখে পাশে থাকবেন। এবং তিনি জয়ী হলে কিভাবে এলাকার উন্নয়ন আরো তরান্বিত করা যায় সেদিকেও নজর দিবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। ভৌগলিক অবস্থানের কারনে প্রার্থীদের প্রচারণা চালাতে কিছুটা কষ্ট হয় বক্তাবলীর ১ নং ওয়ার্ডে।কারন আকবরনগর,পূর্বগোপালনগর আনন্দ বাজার এই তিনটি পৃথক গ্রাম নিয়ে বক্তাবলীর ১ নং ওয়ার্ড গঠিত। একই ওয়ার্ডের এক এলাকা থেকে অন্য এলকায় যাওয়ার জন্য নদী পাড় হতে হয় যা অনেকসময় ভোগান্তি আরো বৃদ্ধি করে। এই অসুবিধা লাগবে কোন পদক্ষেপ নেয়া যায়কিনা এবিষয়ে ভেবে দেখার জন্য উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন মেম্বার প্রার্থীরা।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

প্রচারণায় বলে দিচ্ছে নবীর জনপ্রিয়তা 

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২১

featured Image
আসন্ন নির্বাচনকে সামনে রেখে নারায়নগঞ্জের সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নে মেম্বার প্রার্থীদের প্রচার প্রচারণায় ধুম পড়েছে।প্রার্থীরা নিজ ওয়ার্ডের ভোটারদের কাছে যাচ্ছে তাদের খোজখবর নিচ্ছে এবং নিজের সমর্থনে ভোট চাচ্ছেন। এদিকে প্রচারণায় নেমেছে ১নং ওয়ার্ডের তরুন মেম্বার প্রার্থী মোঃনবী হোসেন। ২ রা নভেম্বর(মঙ্গলবার) তার নির্বাচনী এলাকার পূর্বগোপালনগরে নবী হোসেন গনসংযোগ করেন ও ভোটারদের কাছে নিজের জন্য সমর্থন ও ভোট চেয়েছেন।এদিন পূর্বগোপালনগরের অলিতে গলিতে চষে বেড়ান নবী হোসেন ও তার সমর্থকেরা। এলাকার মানুষের সুখ-দুঃখের কথা শুনেন এবং আশ্বাস প্রদান করেন নির্বাচনে জয়ী হলে সকলের সুখে দুখে পাশে থাকবেন। এবং তিনি জয়ী হলে কিভাবে এলাকার উন্নয়ন আরো তরান্বিত করা যায় সেদিকেও নজর দিবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। ভৌগলিক অবস্থানের কারনে প্রার্থীদের প্রচারণা চালাতে কিছুটা কষ্ট হয় বক্তাবলীর ১ নং ওয়ার্ডে।কারন আকবরনগর,পূর্বগোপালনগর আনন্দ বাজার এই তিনটি পৃথক গ্রাম নিয়ে বক্তাবলীর ১ নং ওয়ার্ড গঠিত। একই ওয়ার্ডের এক এলাকা থেকে অন্য এলকায় যাওয়ার জন্য নদী পাড় হতে হয় যা অনেকসময় ভোগান্তি আরো বৃদ্ধি করে। এই অসুবিধা লাগবে কোন পদক্ষেপ নেয়া যায়কিনা এবিষয়ে ভেবে দেখার জন্য উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন মেম্বার প্রার্থীরা।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ