প্রেমে ব্যর্থ হয়ে ছাত্রলীগ সভাপতির আত্মহত্যা
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২১
‘আমি মরে গেলে দুই তিন দিন পর সবাই আমাকে ভুলে যাবে। কিন্তু আমি প্রতিটা দিন থাকবো আমার মায়ের মোনাজাতে’ ফেসবুকে নিজের আইডি থেকে এ স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছেন প্রেমে ব্যর্থ নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভার ৭নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি ফারহান আহম্মেদ সাকিব।
শুক্রবার রাতে বিষপান করলে শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সাকিব। পরে ময়নাতদন্তে শেষে বিকেলে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে পুলিশ।
মৃত সাকিব মিয়া আড়াইহাজার উপজেলার নোয়াপাড়া গ্রামের ফজুল মিয়ার ছেলে। সে আড়াইহাজার উপজেলার হাবিব বেলায়েত হোসেন ডিগ্রী কলেজের একাদশ শ্রেনির ছাত্র।
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ
আপনার মতামত লিখুন