বি পি নিউজ ২৪

ফুটবল প্রতীকে নির্বাচনী মাঠে ওহাব সরকার।

আসন্ন আলীরটেক ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ওহাব সরকারকে বুধবার (২৭ অক্টোবর) রিটার্ণিং অফিসার তাকে ফুটবল প্রতীক বরাদ্দ দেন।   প্রতীক পাবার পরে নির্বাচনে জয়ের আশাবাদ ব্যক্ত করে বলে ওহাব সরকার বলেন, জীবনে যখনই সুযোগ হয়েছে, মানুষের উপকার করেছি। কারো ক্ষতি করিনি। আমার অর্থ-বিত্ত শক্তি নেই। তবে মানুষের ভালবাসা রয়েছে। আশা করি ১১ নভেম্বর ফুটবল মার্কায় ভোট দিয়ে জনগণের ভালবাসার প্রতিফলন ঘটবে। উন্নয়নের স্বার্থে সরকারি বরাদ্দ ছাড়াও আমি চেষ্টা করব আমার নিজের অর্থ দিয়ে হলেও এলাকার উন্নয়ন করার।   বুধবার সদর, বন্দর ও রূপগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়নে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়।   দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১১ নভেম্বর। এই দিন নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুর, গোগনগর, আলীরটেক, এনায়েতনগর; বন্দর উপজেলার বন্দর, কলাগাছিয়া, ধামগড়, মুছাপুর, মদনপুর এবং রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ও ভোলাব ইউপিতে চেয়ারম্যান পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই ১১ ইউপিতে চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন ৪৬ জন। অন্যদিকে সাধারণ সদস্য পদে ৫৩৬ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৫১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

ফুটবল প্রতীকে নির্বাচনী মাঠে ওহাব সরকার।

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২১

featured Image
আসন্ন আলীরটেক ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ওহাব সরকারকে বুধবার (২৭ অক্টোবর) রিটার্ণিং অফিসার তাকে ফুটবল প্রতীক বরাদ্দ দেন।   প্রতীক পাবার পরে নির্বাচনে জয়ের আশাবাদ ব্যক্ত করে বলে ওহাব সরকার বলেন, জীবনে যখনই সুযোগ হয়েছে, মানুষের উপকার করেছি। কারো ক্ষতি করিনি। আমার অর্থ-বিত্ত শক্তি নেই। তবে মানুষের ভালবাসা রয়েছে। আশা করি ১১ নভেম্বর ফুটবল মার্কায় ভোট দিয়ে জনগণের ভালবাসার প্রতিফলন ঘটবে। উন্নয়নের স্বার্থে সরকারি বরাদ্দ ছাড়াও আমি চেষ্টা করব আমার নিজের অর্থ দিয়ে হলেও এলাকার উন্নয়ন করার।   বুধবার সদর, বন্দর ও রূপগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়নে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়।   দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১১ নভেম্বর। এই দিন নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশীপুর, গোগনগর, আলীরটেক, এনায়েতনগর; বন্দর উপজেলার বন্দর, কলাগাছিয়া, ধামগড়, মুছাপুর, মদনপুর এবং রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ও ভোলাব ইউপিতে চেয়ারম্যান পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই ১১ ইউপিতে চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন ৪৬ জন। অন্যদিকে সাধারণ সদস্য পদে ৫৩৬ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৫১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করবেন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ