বি পি নিউজ ২৪

বঙ্গবন্ধুর শুভ জন্মদিন উপলক্ষে নজরুল ইসলামের শুভেচ্ছা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বারদী ইউনিয়ন আওয়ামীলীগের প্রস্তুতি কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। নজরুল ইসলাম আরও জানান ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ই মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। ছাত্রজীবন থেকেই তিনি বিভিন্ন লড়াই সংগ্রামে জড়িত ছিলেন। বঙ্গবন্ধু ও বাংলাদেশ দুইটি নাম একি সুতায় গাঁথা। এ মহান নেতার জন্ম না হলে হয়ত আমরা স্বাধীনতার স্বাদ পেতামনা। তিনি ৭ই মার্চ ১৯৭১ সালে তৎকালীন রেইসকোর্স ময়দানে যে ভাষণ দিয়েছিলেন মূলত সেটাই ছিল বাঙ্গালীর মুক্তির সনদ ও স্বাধীনতার ঘোষণা। তার ডাকে সাড়া দিয়ে নিরস্ত্র বাঙ্গালী যুদ্ধে ঝাপিয়ে পড়ে বাংলাদেশকে পাকিস্তানের শৃঙ্খল থেকে মুক্ত করে। তিনি জীবন দিতে প্রস্তুত ছিলেন কিন্তু শত্রুপক্ষের নিকট কখনো মাথা নত করেন নি। আসুন বঙ্গবন্ধুর আদর্শ থেকে শিক্ষা নিয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গি, মাদক, সন্ত্রাস ও ক্ষুধা-দারিদ্রতা মুক্ত একটি আধুনিক সোনার বাংলা গড়ে তুলতে আমরা কাজ করে যাই’

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

বঙ্গবন্ধুর শুভ জন্মদিন উপলক্ষে নজরুল ইসলামের শুভেচ্ছা

প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২২

featured Image
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বারদী ইউনিয়ন আওয়ামীলীগের প্রস্তুতি কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। নজরুল ইসলাম আরও জানান ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালের ১৭ই মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। ছাত্রজীবন থেকেই তিনি বিভিন্ন লড়াই সংগ্রামে জড়িত ছিলেন। বঙ্গবন্ধু ও বাংলাদেশ দুইটি নাম একি সুতায় গাঁথা। এ মহান নেতার জন্ম না হলে হয়ত আমরা স্বাধীনতার স্বাদ পেতামনা। তিনি ৭ই মার্চ ১৯৭১ সালে তৎকালীন রেইসকোর্স ময়দানে যে ভাষণ দিয়েছিলেন মূলত সেটাই ছিল বাঙ্গালীর মুক্তির সনদ ও স্বাধীনতার ঘোষণা। তার ডাকে সাড়া দিয়ে নিরস্ত্র বাঙ্গালী যুদ্ধে ঝাপিয়ে পড়ে বাংলাদেশকে পাকিস্তানের শৃঙ্খল থেকে মুক্ত করে। তিনি জীবন দিতে প্রস্তুত ছিলেন কিন্তু শত্রুপক্ষের নিকট কখনো মাথা নত করেন নি। আসুন বঙ্গবন্ধুর আদর্শ থেকে শিক্ষা নিয়ে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গি, মাদক, সন্ত্রাস ও ক্ষুধা-দারিদ্রতা মুক্ত একটি আধুনিক সোনার বাংলা গড়ে তুলতে আমরা কাজ করে যাই’

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ