বি পি নিউজ ২৪

বন্দরে চাঁদা দাবিকে কেন্দ্র করে বিএনপি নেতাকে গণধোলাই, এলাকায় উত্তেজনা

বন্দরের মদনপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কলাবাড়ি এলাকার বাসিন্দা এবং মদনপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শাহজাহান মিয়াকে গণধোলাই দেওয়ার ঘটনা ঘটেছে। মদনপুরের ভুইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।   স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শাহজাহান মিয়ার বিরুদ্ধে এলাকায় প্রভাব বিস্তার করে চাঁদাবাজি, জোরপূর্বক জমি দখল, জমির মাটি বিক্রি এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠে। এসব অভিযোগ নিয়ে এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে চাপা ক্ষোভ বিরাজ করছিল।   অভিযোগ রয়েছে, ঘটনার দিন শাহজাহান মিয়া ভুইয়াপাড়া এলাকায় গিয়ে স্থানীয় কয়েকজনের কাছে চাঁদা দাবি করেন। এতে তার দ্বারা পূর্বে নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত কয়েকজন একত্রিত হয়ে তার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি তাদের গালিগালাজ করেন এবং দেখে নেওয়ার হুমকি দেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।  
এতে উত্তেজিত হয়ে স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং একপর্যায়ে শাহজাহান মিয়াকে উত্তম মাধ্যম দেয়।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

বন্দরে চাঁদা দাবিকে কেন্দ্র করে বিএনপি নেতাকে গণধোলাই, এলাকায় উত্তেজনা

প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
বন্দরের মদনপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কলাবাড়ি এলাকার বাসিন্দা এবং মদনপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শাহজাহান মিয়াকে গণধোলাই দেওয়ার ঘটনা ঘটেছে। মদনপুরের ভুইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।   স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শাহজাহান মিয়ার বিরুদ্ধে এলাকায় প্রভাব বিস্তার করে চাঁদাবাজি, জোরপূর্বক জমি দখল, জমির মাটি বিক্রি এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠে। এসব অভিযোগ নিয়ে এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে চাপা ক্ষোভ বিরাজ করছিল।   অভিযোগ রয়েছে, ঘটনার দিন শাহজাহান মিয়া ভুইয়াপাড়া এলাকায় গিয়ে স্থানীয় কয়েকজনের কাছে চাঁদা দাবি করেন। এতে তার দ্বারা পূর্বে নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত কয়েকজন একত্রিত হয়ে তার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি তাদের গালিগালাজ করেন এবং দেখে নেওয়ার হুমকি দেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।  
এতে উত্তেজিত হয়ে স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং একপর্যায়ে শাহজাহান মিয়াকে উত্তম মাধ্যম দেয়।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ