বি পি নিউজ ২৪

মুক্তারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবীন বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের মুক্তারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়-এ প্রাক-প্রাথমিক নবীন বরণ ও পিঠা উৎসব ২০২৬ উদযাপন করা হয়েছে।   সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।   অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক রায়হান আহমেদ। সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক আমজাদ হোসেন।   এ আয়োজন বাস্তবায়নে আর্থিক সহযোগিতা করেন ডিক্রির চরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রিফাত হাসান নাঈম।   অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি নূসরাত জাহান, সমাজসেবক মাহবুবুর রশীদ রিপন, সমাজসেবক ও বিএনপি নেতা আ. মজিদ প্রান্তিক মৃধা, বিপি নিউজের পরিচালক আরিফুর রহমান, এসকে ফ্রেন্ডস এসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান জয়, শামীম আহমেদ, সমাজসেবক জুলকার নাইন, তানভীর, ইমনসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও মুক্তারকান্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।     উৎসবে বাহারি রকমের ঐতিহ্যবাহী পিঠা মাত্র ১০ টাকা করে বিক্রি করা হয়, যা শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। নতুন শিক্ষার্থীদের বরণ এবং পিঠা উৎসব মিলিয়ে পুরো বিদ্যালয় প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

মুক্তারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবীন বরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের মুক্তারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়-এ প্রাক-প্রাথমিক নবীন বরণ ও পিঠা উৎসব ২০২৬ উদযাপন করা হয়েছে।   সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।   অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক রায়হান আহমেদ। সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক আমজাদ হোসেন।   এ আয়োজন বাস্তবায়নে আর্থিক সহযোগিতা করেন ডিক্রির চরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রিফাত হাসান নাঈম।   অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি নূসরাত জাহান, সমাজসেবক মাহবুবুর রশীদ রিপন, সমাজসেবক ও বিএনপি নেতা আ. মজিদ প্রান্তিক মৃধা, বিপি নিউজের পরিচালক আরিফুর রহমান, এসকে ফ্রেন্ডস এসোসিয়েশনের সভাপতি কামরুল হাসান জয়, শামীম আহমেদ, সমাজসেবক জুলকার নাইন, তানভীর, ইমনসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও মুক্তারকান্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।     উৎসবে বাহারি রকমের ঐতিহ্যবাহী পিঠা মাত্র ১০ টাকা করে বিক্রি করা হয়, যা শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। নতুন শিক্ষার্থীদের বরণ এবং পিঠা উৎসব মিলিয়ে পুরো বিদ্যালয় প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ