বি পি নিউজ ২৪

ময়মনসিংহে পরোয়ানাভুক্ত ও মাদক ব্যবসায়ীসহ চার জন গ্রেফতার হয়েছে।

মোহাম্মদ ছালাহ্ উদ্দিন উজ্জ্বল বিশেষ প্রতিনিধিঃ ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ও মাদক ব্যবসায়ীসহ চারজনকে গ্রেফতার হয়েছে। আজ ০১ নভেম্বর ২০২১ তারিখ সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোঃ আহমার উজ্জামান পিপিএম-সেবা এর দিক-নির্দেশনায় কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ কামাল আকন্দ পিপিএম-বার এর নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও মাদকমুক্ত নগরী গড়তে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসাবে সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে সিআর মামলায় পরোয়ানাভুক্ত সদ উপজেলার রহমতপুরের ফুরকান হোসেন হৃদয়, জিআর মামলায় পরোয়ানাভুক্ত নগরীর আকুয়া মড়ল পাড়ার আবু তাহের ওরফে কাইল্যা, আকুয়ার পিয়ানুর রহমান পলাশ। অপর অভিযানে ৯ পিস নেশা জাতীয় ইনজেকশন সহ মাদক ব্যবসায়ী পাটগুদাম মদের ডিপোর মোঃ রাকিব হাসানকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা হয়েছে। আজ সোমবার তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

ময়মনসিংহে পরোয়ানাভুক্ত ও মাদক ব্যবসায়ীসহ চার জন গ্রেফতার হয়েছে।

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২১

featured Image
মোহাম্মদ ছালাহ্ উদ্দিন উজ্জ্বল বিশেষ প্রতিনিধিঃ ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ও মাদক ব্যবসায়ীসহ চারজনকে গ্রেফতার হয়েছে। আজ ০১ নভেম্বর ২০২১ তারিখ সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোঃ আহমার উজ্জামান পিপিএম-সেবা এর দিক-নির্দেশনায় কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ কামাল আকন্দ পিপিএম-বার এর নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও মাদকমুক্ত নগরী গড়তে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসাবে সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে সিআর মামলায় পরোয়ানাভুক্ত সদ উপজেলার রহমতপুরের ফুরকান হোসেন হৃদয়, জিআর মামলায় পরোয়ানাভুক্ত নগরীর আকুয়া মড়ল পাড়ার আবু তাহের ওরফে কাইল্যা, আকুয়ার পিয়ানুর রহমান পলাশ। অপর অভিযানে ৯ পিস নেশা জাতীয় ইনজেকশন সহ মাদক ব্যবসায়ী পাটগুদাম মদের ডিপোর মোঃ রাকিব হাসানকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা হয়েছে। আজ সোমবার তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠিয়েছে পুলিশ।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ