বি পি নিউজ ২৪

সৈয়দ হোসেনের মৃত্যুতে বিএনপি নেতা জামাল সরদারের শোক।

নারায়ণগঞ্জ সদর থানা বিএনপি'র সহ-সাংগঠনিক সম্পাদক জামাল সরদার আলীরটেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ হোসেন এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। বিবৃতিতে তিনি মরহুম মোঃ সৈয়দ হোসেনের -এর পবিত্র আত্মার মাগফেরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। জামাল হোসেন আরো জানান, আনুমানিক ২০১৪ সালে আমি আর সৈয়দ হোসেন আলীরটেক ইউনিয়ন যুবদলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে দায়িত্ব পাই। সৈয়দ হোসেন বিএনপি'র সকল প্রোগ্রামে অসংখ্য নেতাকর্মী নিয়ে হাজির হত।এবং আলীরটেক ইউনিয়নে বিএনপি'র রাজনীতিতে সৈয়দ হোসেন এর ভূমিকা অনস্বীকার্য।আমরা তার শূন্যস্থান কখনই পূরণ করতে পারব না। উল্লেখ্য, রবিবার (২ জানুয়ারি) রাত ২ টায় প্রথম প্রহরে নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৪৫। এ সময় তিনি ২ ছেলে ১ মেয়ে এবং স্ত্রী সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে যান। তিনি দীর্ঘদিন যাবৎ আলীরটেক ইউনিয়ন বিএনপি'র দায়িত্ব পালন করে আসছেন। আজ রবিবার সকাল ১০ টায় ডিক্রিরচর ঈদগায় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং ডিক্রির চর কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

সৈয়দ হোসেনের মৃত্যুতে বিএনপি নেতা জামাল সরদারের শোক।

প্রকাশের তারিখ : ০২ জানুয়ারি ২০২২

featured Image
নারায়ণগঞ্জ সদর থানা বিএনপি'র সহ-সাংগঠনিক সম্পাদক জামাল সরদার আলীরটেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ হোসেন এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। বিবৃতিতে তিনি মরহুম মোঃ সৈয়দ হোসেনের -এর পবিত্র আত্মার মাগফেরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। জামাল হোসেন আরো জানান, আনুমানিক ২০১৪ সালে আমি আর সৈয়দ হোসেন আলীরটেক ইউনিয়ন যুবদলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে দায়িত্ব পাই। সৈয়দ হোসেন বিএনপি'র সকল প্রোগ্রামে অসংখ্য নেতাকর্মী নিয়ে হাজির হত।এবং আলীরটেক ইউনিয়নে বিএনপি'র রাজনীতিতে সৈয়দ হোসেন এর ভূমিকা অনস্বীকার্য।আমরা তার শূন্যস্থান কখনই পূরণ করতে পারব না। উল্লেখ্য, রবিবার (২ জানুয়ারি) রাত ২ টায় প্রথম প্রহরে নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৪৫। এ সময় তিনি ২ ছেলে ১ মেয়ে এবং স্ত্রী সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে যান। তিনি দীর্ঘদিন যাবৎ আলীরটেক ইউনিয়ন বিএনপি'র দায়িত্ব পালন করে আসছেন। আজ রবিবার সকাল ১০ টায় ডিক্রিরচর ঈদগায় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং ডিক্রির চর কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হবে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ