বি পি নিউজ ২৪

সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল আপন দুই ভাইেয়র।

ময়মনসিংহে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল আপন দুই ভাইেয়র। মোহাম্মদ ছালাহ্ উদ্দিন উজ্জ্বল বিশেষ প্রতিনিধিঃ ময়মনসিংহের ত্রিশালে মোটরসাইকেলের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় সহোদর দুই ভাই নিহত হয়েছে। নিহতরা হলেন ফিরোজ মুর্শেদ (৩৫) ও তৌহিদুল ইসলাম জিহাদ (২৫)। সহোদর দুই ভাই জামালপুর জেলার নান্দিনা খড়খড়িয়া গ্রামের আজিজুল হকের ছেলে। মঙ্গলবার ২রা নভেম্বর সকালে ত্রিশাল উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাজীর কাজীর শিমলা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। ত্রিশাল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানায়, সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কাজীর শিমলা এলাকায় ময়মনসিংহগামী মোটরসাইকেল আরোহীকে একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যান পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সহোদর দুই ভাই মারা যান। তারা গাজীপুর থেকে গ্রামের বাড়ি জামালপুরের নান্দিনা খড়খড়িয়ায় যাচ্ছিল। ফিরোজ মোর্শেদ গাজীপুরে ডিবিএল সিরামিকসে চাকরি করতেন ও তার ছোট ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ছাত্র। তিনি বিসিএস পরীক্ষা দিতে ঢাকায় গিয়েছিলেন। পরে আজ ভোরে দুই ভাই মিলে মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশে রওনা হয়। ওসি মাইন উদ্দিন বলেন, কাভার্ড ভ্যানসহ চালককে আটক করে থানায় আনা হয়েছে। আর ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধারের পর তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল আপন দুই ভাইেয়র।

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২১

featured Image
ময়মনসিংহে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল আপন দুই ভাইেয়র। মোহাম্মদ ছালাহ্ উদ্দিন উজ্জ্বল বিশেষ প্রতিনিধিঃ ময়মনসিংহের ত্রিশালে মোটরসাইকেলের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় সহোদর দুই ভাই নিহত হয়েছে। নিহতরা হলেন ফিরোজ মুর্শেদ (৩৫) ও তৌহিদুল ইসলাম জিহাদ (২৫)। সহোদর দুই ভাই জামালপুর জেলার নান্দিনা খড়খড়িয়া গ্রামের আজিজুল হকের ছেলে। মঙ্গলবার ২রা নভেম্বর সকালে ত্রিশাল উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাজীর কাজীর শিমলা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। ত্রিশাল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানায়, সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কাজীর শিমলা এলাকায় ময়মনসিংহগামী মোটরসাইকেল আরোহীকে একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যান পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সহোদর দুই ভাই মারা যান। তারা গাজীপুর থেকে গ্রামের বাড়ি জামালপুরের নান্দিনা খড়খড়িয়ায় যাচ্ছিল। ফিরোজ মোর্শেদ গাজীপুরে ডিবিএল সিরামিকসে চাকরি করতেন ও তার ছোট ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ছাত্র। তিনি বিসিএস পরীক্ষা দিতে ঢাকায় গিয়েছিলেন। পরে আজ ভোরে দুই ভাই মিলে মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশে রওনা হয়। ওসি মাইন উদ্দিন বলেন, কাভার্ড ভ্যানসহ চালককে আটক করে থানায় আনা হয়েছে। আর ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধারের পর তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ