২ ঘণ্টা মোবাইল নেটওয়ার্কে সাময়িক বিঘ্নের আশঙ্কা আজ
প্রকাশের তারিখ : ২২ ফেব্রুয়ারি ২০২৬
দেশের বিভিন্ন এলাকায় কিছু গ্রাহকের মোবাইল ফোনের নেটওয়ার্ক সাময়িকভাবে বিচ্ছিন্ন হতে পারে বলে জানিয়েছে মোবাইল অপারেটরদের সংগঠন Association of Mobile Telecom Operators of Bangladesh (অ্যামটব)।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষামূলক কার্যক্রম চলাকালে নিবন্ধনবিহীন হ্যান্ডসেটে সিম ব্যবহার করলে কিছু গ্রাহকের সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হতে পারে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর এনইআইআর পদ্ধতির পরীক্ষামূলক কার্যক্রমের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, পরীক্ষামূলক কার্যক্রম শেষ হলে বিচ্ছিন্ন সংযোগ স্বয়ংক্রিয়ভাবে পুনরায় চালু হয়ে যাবে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে
সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ
আপনার মতামত লিখুন