বি পি নিউজ ২৪

আর্কাইভ দেখুন

ঈদের শুভেচ্ছা জানালেন যুবশক্তি নেতা মো. নাসিম আহমেদ

ঈদের শুভেচ্ছা জানালেন যুবশক্তি নেতা মো. নাসিম আহমেদ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব মো. নাসিম আহমেদ।শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ সকলের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে।তিনি আরও বলেন, ঈদের এই আনন্দ যেন সমাজের সকল স্তরের মানুষের মাঝে সমানভাবে পৌঁছে যায়, সে বিষয়ে সবাইকে এগিয়ে আসতে হবে।শেষে তিনি দেশ-বিদেশের সকল মুসলমানের কল্যাণ কামনা করে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান;ঈদ মোবারক

বক্তাবলীবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি সলিমুল্লাহ জুয়েল প্রধান

বক্তাবলীবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি সলিমুল্লাহ জুয়েল প্রধান

নারায়ণগঞ্জের বক্তাবলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সলিমুল্লাহ জুয়েল প্রধান পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বক্তাবলীবাসীসহ দেশ ও প্রবাসে অবস্থানরত সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য বার্তা নিয়ে আসে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের জীবনে নিয়ে আসে খুশি ও শান্তির বার্তা।তিনি আরও বলেন, ঈদের এই আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত। অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান তিনি।সলিমুল্লাহ জুয়েল প্রধান দেশ ও জাতির কল্যাণ কামনা করে সকলের সুস্বাস্থ্য, সুখ-সমৃদ্ধি ও শান্তিময় জীবন কামনা করেন। পাশাপাশি তিনি বক্তাবলীবাসীর প্রতি ঈদের আনন্দ স্বাস্থ্যবিধি মেনে উদযাপনের আহ্বান জানান।

এমপি আব্দুল্লাহ আল আমিনের নির্দেশনায় পঞ্চবটীতে নিরাপদ ঈদযাত্রার বিশেষ উদ্যোগ

এমপি আব্দুল্লাহ আল আমিনের নির্দেশনায় পঞ্চবটীতে নিরাপদ ঈদযাত্রার বিশেষ উদ্যোগ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে এবং পরিবহন খাতে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য বন্ধে কঠোর অবস্থানে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। তার বিশেষ নির্দেশনায় শুক্রবার (২০ মার্চ) থেকে পঞ্চবটীসহ নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ছাত্র-ভলান্টিয়ার ও ট্রাফিক পুলিশের সমন্বিত তদারকি কার্যক্রম শুরু হয়েছে।শুক্রবার সকাল থেকে সদর উপজেলার পঞ্চবটী মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নারায়ণগঞ্জ জেলা শাখার যুগ্ম সদস্য সচিব আলিফ দেওয়ান। এসময় তার সাথে উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জ জেলা সংগঠক সোহাইল ইসলাম ইফতি।অভিযানকালে আলিফ দেওয়ান যাত্রী ও পরিবহন চালকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন। তিনি চালকদের উদ্দেশ্যে বলেন, "ঈদ মানে আনন্দ, আর এই আনন্দ সবার মাঝে ভাগ করে নিতে হবে। উৎসবের সুযোগ নিয়ে সাধারণ যাত্রীদের পকেট কাটা বা অতিরিক্ত ভাড়া আদায় কোনোভাবেই সহ্য করা হবে না। মনে রাখবেন, আইন সবার জন্য সমান। যারা নিয়ম অমান্য করবেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।"যাত্রীদের উদ্দেশ্যে সোহাইল ইসলাম ইফতি বলেন, "আপনারা সচেতন থাকুন। কেউ নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি দাবি করলে সাথে সাথে আমাদের ভলান্টিয়ার বা দায়িত্বরত পুলিশকে জানান। আপনাদের নিরাপদ ও সাশ্রয়ী যাত্রা নিশ্চিত করতেই আমরা মাঠে আছি।"এই অভিযানে স্বেচ্ছাসেবী হিসেবে দিনভর দায়িত্ব পালন করেন ছাত্র ট্রাফিক ভলান্টিয়ার বিপ্লব সরদার, সাব্বির, রোমান, লিসান, অভি, জুনায়েদ, অর্নব, আব্দুল আহাদ এবং সিয়াম।উদ্যোক্তারা জানান, ঈদের ছুটিতে যাত্রীদের জিম্মি করে কোনো পরিবহন যাতে অসাধু উপায় অবলম্বন করতে না পারে এবং নারায়ণগঞ্জবাসী যাতে স্বস্তিতে গন্তব্যে পৌঁছাতে পারে, সেজন্য এই তদারকি কার্যক্রম ঈদের দিন পর্যন্ত বিরতিহীনভাবে অব্যাহত থাকবে।

নারায়ণগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন সারফারাজ হক সজিব

নারায়ণগঞ্জবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন সারফারাজ হক সজিব

নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সারফারাজ হক সজিব।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক মহিমান্বিত দিন। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের মাঝে নিয়ে আসে সুখ, শান্তি ও ভালোবাসার বার্তা।তিনি আরও বলেন, ঈদের এই আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে ধনী-গরিব ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়াতে হবে। সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।শেষে তিনি নারায়ণগঞ্জবাসীর সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে সকলকে ঈদ মোবারক জানান।

দেশ ও প্রবাসের সবাইকে ঈদের শুভেচ্ছা জানালেন বিপি নিউজের নির্বাহী সম্পাদক কাউছার মাহবুব

দেশ ও প্রবাসের সবাইকে ঈদের শুভেচ্ছা জানালেন বিপি নিউজের নির্বাহী সম্পাদক কাউছার মাহবুব

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ ও প্রবাসে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া ‘বিপি নিউজ’-এর নির্বাহী সম্পাদক কাউছার মাহবুব।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক মহিমান্বিত বার্তা নিয়ে আসে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের মাঝে ত্যাগ, সংযম ও মানবিকতার শিক্ষা ছড়িয়ে দেয়।তিনি আরও বলেন, ঈদের এই আনন্দ যেন সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মাঝে সমভাবে ছড়িয়ে পড়ে—এই প্রত্যাশা সবার কাছে। বিশেষ করে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান তিনি।এছাড়া ‘বিপি নিউজ’-এর সকল পাঠক, দর্শক, শুভানুধ্যায়ী ও বিজ্ঞাপনদাতাসহ সংশ্লিষ্ট সকলকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান কাউছার মাহবুব।পরিশেষে তিনি সবার সুস্বাস্থ্য, সুখ-সমৃদ্ধি ও শান্তিময় জীবন কামনা করেন।

বক্তাবলীবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন নজরুল ইসলাম বাবুল

বক্তাবলীবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন নজরুল ইসলাম বাবুল

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বক্তাবলী ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বক্তাবলী ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম বাবুল।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক মহামিলনের দিন। এই দিনে ধনী-গরিব ভেদাভেদ ভুলে সবাই এক কাতারে সামিল হয়। তিনি সকলকে ঈদের প্রকৃত শিক্ষা ধারণ করে সমাজে শান্তি, সৌহার্দ্য ও পারস্পরিক সহমর্মিতা বৃদ্ধির আহ্বান জানান।নজরুল ইসলাম বাবুল আরও বলেন, ঈদের আনন্দ যেন সমাজের প্রতিটি মানুষের মাঝে ছড়িয়ে পড়ে—এই কামনা করেন তিনি। একইসঙ্গে তিনি দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।শেষে তিনি বক্তাবলীবাসীর সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আবারও সবাইকে ঈদ মোবারক জানান।

বক্তাবলীবাসীর প্রতি মাহমুদুল হাসানের ঈদের শুভেচ্ছা

বক্তাবলীবাসীর প্রতি মাহমুদুল হাসানের ঈদের শুভেচ্ছা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মাহমুদুল হাসান।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য উৎসব। এই দিনে ধনী-গরিব, সকল ভেদাভেদ ভুলে সবাই যেন একসাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে, সেটিই হওয়া উচিত আমাদের প্রত্যাশা।তিনি আরও বলেন, পবিত্র ঈদুল ফিতর আমাদের ত্যাগ, সংযম ও মানবতার শিক্ষা দেয়। এই শিক্ষা বাস্তব জীবনে ধারণ করে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।মাহমুদুল হাসান বক্তাবলীবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করে সবাইকে ঈদের শুভেচ্ছা জানান।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আনোয়ার হোসেন স্বপনের ঈদ শুভেচ্ছা

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আনোয়ার হোসেন স্বপনের ঈদ শুভেচ্ছা

পবিত্র মাহে রমজান শেষে আনন্দের বার্তা নিয়ে আগত পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আনোয়ার হোসেন স্বপন দেশ ও বিদেশে অবস্থানরত সকল শ্রেণি-পেশার মানুষসহ তাঁর শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র রমজান মাস রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এই মাসে সিয়াম সাধনার মাধ্যমে মানুষ আত্মশুদ্ধি অর্জন করে। ঈদুল ফিতর সেই ত্যাগ ও সংযমের পরম আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে ফিরে আসে।তিনি মহান আল্লাহর দরবারে সকলের রোজা ও ইবাদত কবুল হওয়ার কামনা করে বলেন, ঈদের এই পবিত্র আনন্দ সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক। তিনি সকলকে হিংসা-বিদ্বেষ পরিহার করে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর সমাজ ও দেশ গড়ে তোলার আহ্বান জানান।নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আনোয়ার হোসেন স্বপন আরও বলেন, সবাই যেন সুস্থ ও নিরাপদে পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারেন এটাই তাঁর প্রত্যাশা।শেষে তিনি সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক।”

বক্তাবলীবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মো. আল-আমিন ইকবাল

বক্তাবলীবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মো. আল-আমিন ইকবাল

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জের বক্তাবলী ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বন্দর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. আল-আমিন ইকবাল।তিনি অত্র ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী এবং দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত রয়েছেন।শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর প্রতিটি মানুষের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ, শান্তি ও সমৃদ্ধি। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের মাঝে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও পারস্পরিক সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে।তিনি আরও বলেন, সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ যেন ঈদের আনন্দ সমানভাবে উপভোগ করতে পারে, সে বিষয়ে সবাইকে সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা রাখতে হবে।শেষে তিনি বক্তাবলীসহ দেশ-বিদেশের সকল মুসলিম উম্মাহর কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান—“ঈদ মোবারক”

ঈদ শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মামুন

ঈদ শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মামুন

স্টাফ রিপোর্টার | নারায়ণগঞ্জপবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বন্দর উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী মোঃ আব্দুল্লাহ আল মামুন।এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল ফিতর আনন্দ, ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করে। এক মাস সিয়াম সাধনার পর ঈদের এই আনন্দ যেন সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে—এই কামনা করেন তিনি।তিনি আরও বলেন, ঈদের প্রকৃত শিক্ষা হলো ত্যাগ, সহমর্মিতা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। তাই সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।উল্লেখ্য, মোঃ আব্দুল্লাহ আল মামুন বন্দর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে সভাপতি পদপ্রার্থী হিসেবে রাজনৈতিক অঙ্গনে সক্রিয় রয়েছেন।

ছাত্রশক্তির হাসান শিকদারের উদ্যোগে  শতাধিক অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ছাত্রশক্তির হাসান শিকদারের উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার | নারায়ণগঞ্জনারায়ণগঞ্জের ফতুল্লায় শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ মহানগরের যুগ্ম আহ্বায়ক মোঃ হাসান শিকদার।শুক্রবার (২০ মার্চ) সকাল ১১টায় দাপা ইদ্রাকপুর এলাকায় এনসিপির সহযোগিতায় এ ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।এ সময় হাসান শিকদার বলেন, “পবিত্র ঈদ সবার জন্য আনন্দের বার্তা বয়ে আনে। আমি আমার সামর্থ্যের মধ্যে যতটুকু সম্ভব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। তাদের মুখে হাসি ফোটাতে পারলে নিজেকে সৌভাগ্যবান মনে করি।”তিনি আরও বলেন, ভবিষ্যতেও নিজের সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়াতে চান, যাতে সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের কিছুটা হলেও উপকার হয়।এ কার্যক্রমে স্থানীয় অসহায় মানুষের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়, যা উপকারভোগীদের মাঝে স্বস্তি এনে দেয়।

বক্তাবলীর ৬নং ওয়ার্ডবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বাদশা মাদবর

বক্তাবলীর ৬নং ওয়ার্ডবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বাদশা মাদবর

বক্তাবলীর ৬নং ওয়ার্ডবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন বাদশা মাদব নারায়ণগঞ্জের বক্তাবলী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় বিএনপির সভাপতি বাদশা মাদবর। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের মাঝে নিয়ে আসে শান্তি, সহমর্মিতা ও মানবিকতার বার্তা। তিনি আরও বলেন, ঈদের এই আনন্দ যেন সমাজের সকল স্তরের মানুষের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে—এটাই সবার কাম্য। তিনি বক্তাবলী ইউনিয়নের ৬নং ওয়ার্ডবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। সবশেষে তিনি দেশবাসীসহ সকল মুসলিম উম্মাহর জন্য ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।

বক্তাবলীতে নতুন মুখ রফিকের  পরিচিতি কম আর ভোটারদের আস্থা কতটুকু?

বক্তাবলীতে নতুন মুখ রফিকের পরিচিতি কম আর ভোটারদের আস্থা কতটুকু?

স্টাফ রিপোর্টার | নারায়ণগঞ্জ আসন্ন বক্তাবলী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নতুন মুখ হিসেবে আলোচনায় এসেছেন মোঃ রফিকুল ইসলাম (রফিক)। সম্প্রতি ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা বার্তার মাধ্যমে নিজেকে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে উপস্থাপন করতে শুরু করেছেন তিনি। এতে করে স্থানীয়দের মধ্যে তাকে নিয়ে আলোচনা তৈরি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম দীর্ঘদিন সিঙ্গাপুর প্রবাসে ছিলেন। ফলে এলাকার অনেকেই তাকে সরাসরি চেনেন না বলে মন্তব্য করেছেন কেউ কেউ। এছাড়া বক্তাবলীতে তার উল্লেখযোগ্য জনসম্পৃক্ত কাজ কম এমন কথাও বিভিন্ন মহলে শোনা যাচ্ছে। তবে তার সমর্থকদের দাবি, প্রবাস জীবনের অভিজ্ঞতা ও নতুন চিন্তাধারা নিয়ে তিনি এলাকায় কাজ করতে চান এবং সুযোগ পেলে উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করবেন। নতুন প্রার্থী হিসেবে রফিকুল ইসলাম রফিক নির্বাচনী মাঠে কতটা প্রভাব ফেলতে পারবেন, তা নির্ভর করবে তার জনসম্পৃক্ততা ও প্রচারণার ওপর। এখন দেখার বিষয়, নতুন এই মুখ ভোটারদের আস্থা অর্জন করতে পারেন কি না এবং আসন্ন নির্বাচনে কতটা প্রভাব ফেলতে সক্ষম হন।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম সিয়ামের ঈদ শুভেচ্ছা

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম সিয়ামের ঈদ শুভেচ্ছা

নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম সিয়াম। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য বার্তা নিয়ে আসে। ঈদের এই আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে ধনী-গরিব ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, সমাজে শান্তি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করতে হবে। ঈদের শিক্ষা ধারণ করে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি। শেষে তিনি নারায়ণগঞ্জবাসীর সার্বিক সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

সোনারগাঁয়ে ছাত্রদল নেতা মোকাররম হোসেন আলভীর উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ

সোনারগাঁয়ে ছাত্রদল নেতা মোকাররম হোসেন আলভীর উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ

সোনারগাঁ উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে বৈদ্যের বাজার ইউনিয়ন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও বৈদ্যের বাজার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোকাররম হোসেন আলভীর উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।   বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে বৈদ্যের বাজার ঘাটে বৈদ্যের বাজার ইউনিয়ন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও বৈদ্যের বাজার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোকাররম হোসেন আলভীর উদ্যোগে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।   এসময় সংক্ষিপ্ত এক বক্তব্যে বৈদ্যের বাজার ইউনিয়ন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও বৈদ্যের বাজার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোকাররম হোসেন আলভী বলেন, আমি রাজনীতি করি মানুষের জন্য, রাজনীতির পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকেও সাধারণ মানুষের জন্য কাজ করছি। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে আজকের এই ছোট্র প্রয়াসটিও সেই কাজেরই অংশ।   আয়োজক সূত্রে জানা যায়, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে এলাকার সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। এতে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন খাদ্যসামগ্রী অন্তর্ভুক্ত ছিল।   এ সময় বৈদ্যের বাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ মেম্বার, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ন আহবায়ক রমজান ভুইয়া, পৌরসভা ছাত্রদলের সাবেক আহবায়ক ফরহাদ শিকদার, আনোয়ারা কলেজের সাধারণ সম্পাদক মোহাম্মদ কায়েস, বৈদ্যের বাজার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার হোসেন ইমন, সহ সভাপতি মিজানুর রহমান জীবন, পৌরসভা ৯ নং ওয়ার্ড ছাত্রদল নেতা সাবিদ, ১ নং সদস্য আফজাল হোসেন মেরাজ সহ স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।   আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

ঈদ শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মামুন

ঈদ শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মামুন

ছাত্রশক্তির হাসান শিকদারের উদ্যোগে  শতাধিক অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ছাত্রশক্তির হাসান শিকদারের উদ্যোগে শতাধিক অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আনোয়ার হোসেন স্বপনের ঈদ শুভেচ্ছা

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আনোয়ার হোসেন স্বপনের ঈদ শুভেচ্ছা

বক্তাবলীবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মো. আল-আমিন ইকবাল

বক্তাবলীবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন মো. আল-আমিন ইকবাল

এমপি আব্দুল্লাহ আল আমিনের নির্দেশনায় পঞ্চবটীতে নিরাপদ ঈদযাত্রার বিশেষ উদ্যোগ

এমপি আব্দুল্লাহ আল আমিনের নির্দেশনায় পঞ্চবটীতে নিরাপদ ঈদযাত্রার বিশেষ উদ্যোগ

বক্তাবলীবাসীর প্রতি মাহমুদুল হাসানের ঈদের শুভেচ্ছা

বক্তাবলীবাসীর প্রতি মাহমুদুল হাসানের ঈদের শুভেচ্ছা

দেশ ও প্রবাসের সবাইকে ঈদের শুভেচ্ছা জানালেন বিপি নিউজের নির্বাহী সম্পাদক কাউছার মাহবুব

দেশ ও প্রবাসের সবাইকে ঈদের শুভেচ্ছা জানালেন বিপি নিউজের নির্বাহী সম্পাদক কাউছার মাহবুব

উৎসবমুখর পরিবেশে “সতীর্থ’০১,নারায়ণগঞ্জ হাই স্কুল এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে “সতীর্থ’০১,নারায়ণগঞ্জ হাই স্কুল এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

বক্তাবলীবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন নজরুল ইসলাম বাবুল

বক্তাবলীবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন নজরুল ইসলাম বাবুল

​ছাত্র ফেডারেশনকে জেলা প্রশাসকের আশ্বাস, নারায়ণগঞ্জের সকল শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নিপীড়ন বিরোধী সেল গঠন ও কার্যকর করা হবে