বি পি নিউজ ২৪

পাটের ঐতিহ্য ফিরিয়ে আনবে সরকার -শ্রম প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার পাটের ঐতিহ্য ফিরিয়ে আনবে। আজ খুলনা মহানগরীর হাদিস পার্কে জাতীয় পাট দিবসের উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালিপূর্ব বক্তৃতায় প্রতিমন্ত্রী একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, পাট শিল্পের আধুনিকায়ন করা হলে এবং বন্ধুপ্রতিম রাষ্ট্র ভারত পাটজাত পণ্যের ওপর থেকে এন্টি-ডাম্পিং ডিউটি প্রত্যাহার করলে শীঘ্রই আমাদের পাট শিল্পের সুদিন ফিরে আসবে। দেশীয় ও আন্তর্জাতিক বাজারের চাহিদা বিবেচনায় পাটচাষীদের উদ্বুদ্ধকরণের পাশাপাশি পাট শিল্পের সম্প্রসারণে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এসময় খুলনার জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইউসুপ আলী, শ্রম দপ্তরের বিভাগীয় পরিচালক মো. মিজানুর রহমান, বিজেএর চেয়ারম্যান শেখ সৈয়দ আলী, খুলনা পাট অধিদপ্তরের সহাকরী পরিচালক মো. সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। শ্রম প্রতিমন্ত্রীর নেতৃত্বে হাদিস পার্ক থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয় এসে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

পাটের ঐতিহ্য ফিরিয়ে আনবে সরকার -শ্রম প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৬ মার্চ ২০২২

featured Image
নিজস্ব প্রতিবেদক: শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার পাটের ঐতিহ্য ফিরিয়ে আনবে। আজ খুলনা মহানগরীর হাদিস পার্কে জাতীয় পাট দিবসের উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালিপূর্ব বক্তৃতায় প্রতিমন্ত্রী একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, পাট শিল্পের আধুনিকায়ন করা হলে এবং বন্ধুপ্রতিম রাষ্ট্র ভারত পাটজাত পণ্যের ওপর থেকে এন্টি-ডাম্পিং ডিউটি প্রত্যাহার করলে শীঘ্রই আমাদের পাট শিল্পের সুদিন ফিরে আসবে। দেশীয় ও আন্তর্জাতিক বাজারের চাহিদা বিবেচনায় পাটচাষীদের উদ্বুদ্ধকরণের পাশাপাশি পাট শিল্পের সম্প্রসারণে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এসময় খুলনার জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইউসুপ আলী, শ্রম দপ্তরের বিভাগীয় পরিচালক মো. মিজানুর রহমান, বিজেএর চেয়ারম্যান শেখ সৈয়দ আলী, খুলনা পাট অধিদপ্তরের সহাকরী পরিচালক মো. সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। শ্রম প্রতিমন্ত্রীর নেতৃত্বে হাদিস পার্ক থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয় এসে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ