বি পি নিউজ ২৪

বিজিএমইএ কাপ- ২০২১” এর চ্যাম্পিয়ন ইপিলিয়ন গ্রুপ

নিজস্ব প্রতিবেদক: “বিজিএমইএ কাপ -২০২১”এর ফাইনালে বান্দো ডিজাইন লিমিটেডকে ট্রাইব্রেকারে ৩-১ গোলে পরাজিত করে ইপিলিয়ন গ্রুপ বিজিএমইএ কাপ ২০২১ চ্যাম্পিয়ন হয়েছে । ৬ষ্ঠ বারের মতো বিজিএমইএ কাপ- ২০২১ আয়োজন করায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এটি নিঃসন্দেহে দেশের ফুটবল ইতিহাসে এক অনন্য মাইলফলক হয়ে থাকবে। এ টুর্নামেন্টের মাধ্যমে উদীয়মান খেলোয়াড় তৈরি হবে যারা একদিন জাতীয় দলকে নেতৃত্ব দিবে। আমি আশা করি আগামীতে আরো বড় পরিসরে এ টুর্নামেন্ট আয়োজিত হবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ হতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। বিজিএমইএ এর সভাপতি ফারুক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন। এ সময়ে ফিফকো এর প্রেসিডেন্ট মিঃ আলবার্ট, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী ও বিজিএমইএ এর অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর পূর্বে বেলুন উড়িয়ে ফাইনাল খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং পুরো ম্যাচটি গ্যালারিতে বসে উপভোগ করেন। উল্লেখ্য, ৬ ষ্ঠ বারের মতো আয়োজিত এ টুর্নামেন্টে ১৬ টি দল অংশগ্রহন করে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

বিজিএমইএ কাপ- ২০২১” এর চ্যাম্পিয়ন ইপিলিয়ন গ্রুপ

প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২২

featured Image
নিজস্ব প্রতিবেদক: “বিজিএমইএ কাপ -২০২১”এর ফাইনালে বান্দো ডিজাইন লিমিটেডকে ট্রাইব্রেকারে ৩-১ গোলে পরাজিত করে ইপিলিয়ন গ্রুপ বিজিএমইএ কাপ ২০২১ চ্যাম্পিয়ন হয়েছে । ৬ষ্ঠ বারের মতো বিজিএমইএ কাপ- ২০২১ আয়োজন করায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এটি নিঃসন্দেহে দেশের ফুটবল ইতিহাসে এক অনন্য মাইলফলক হয়ে থাকবে। এ টুর্নামেন্টের মাধ্যমে উদীয়মান খেলোয়াড় তৈরি হবে যারা একদিন জাতীয় দলকে নেতৃত্ব দিবে। আমি আশা করি আগামীতে আরো বড় পরিসরে এ টুর্নামেন্ট আয়োজিত হবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ হতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। বিজিএমইএ এর সভাপতি ফারুক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন। এ সময়ে ফিফকো এর প্রেসিডেন্ট মিঃ আলবার্ট, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী ও বিজিএমইএ এর অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর পূর্বে বেলুন উড়িয়ে ফাইনাল খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং পুরো ম্যাচটি গ্যালারিতে বসে উপভোগ করেন। উল্লেখ্য, ৬ ষ্ঠ বারের মতো আয়োজিত এ টুর্নামেন্টে ১৬ টি দল অংশগ্রহন করে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ