বি পি নিউজ ২৪

আজ নৌকা প্রতীকের প্রার্থী স্বপনের সমর্থনে পঞ্চবটী মর্ডান হাউজিংয়ে এক উঠান বৈঠক।

আসন্ন ফতুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী খন্দকার মোঃ লুৎফর রহমান স্বপনের সমর্থনে আগামী ১৫ ডিসেম্বর বুধবার বাদ মাগরিব পঞ্চবটী মর্ডান হাউজিংয়ে এক উঠান বৈঠকের আয়োজন করেছে পঞ্চবটী মর্ডান হাউজিং সোসাইটি এবং পঞ্চবটী পাচতলা হাউজিং কমপ্লেক্সের কার্যকরী কমিটি। উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে নৌকা প্রতীকের প্রার্থী খন্দকার মোঃ লুৎফর রহমান স্বপন বিশেষ অতিথি হিসেবে ফতুল্লা থানা যুবলীগের সভাপতি এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী এবং থানা ছাত্রলীগের সভাপতি ও থানা আওয়ামী লীগের ১ নং সদস্য হাজী আবু মোঃ শরীফুল হক উপস্থিত খাকবেন। এছাড়াও থানা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। সভায় ৪ নং ওয়ার্ডের সাধারন আসনের মেম্বার পদপ্রার্থী এবং ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনে মেম্বার পদপ্রার্থীরা উপস্থিত থাকবেন। সার্বিক সহযোগিতায় থাকবেন মর্ডান হাউজিংয়ের উপদেষ্টা মোঃ হানিফ সরদার, হাউজিংয়ের কার্যকরী সভাপতি মোঃ করিমুল্লাহ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মামুন, সহ সভাপতি আব্দুল কাইয়ুম, পাচতলা কলোনীর নেতা আনিসুর রহমান আনিস, আতাউর, কামাল, মজিবর। অনুষ্ঠিতব্য উঠান বৈঠক সম্পর্কে মোঃ মাহবুবুল হক মাসুদ গনমাধ্যমকে বলেন, জননেত্রী শেখ হাসিনা এবং জননেতা একেএম শামীম ওসমানের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী খন্দকার মোঃ লুৎফর রহমানকে আমরা যেকোনো মুল্যে সর্ব্বোচ্চ ভোটে নির্বাচিত করে আনার জন্য দিনরাত কাজ করছি। তারই ধারাবাহিকতায় আমরা ১৫ ডিসেম্বর বুধবার মর্ডান হাউজিংয়ে সভা ডেকেছি, ৪ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগনকে সভায় অংশগ্রহণের বিশেষ আমন্ত্রণ জানাচ্ছি।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

আজ নৌকা প্রতীকের প্রার্থী স্বপনের সমর্থনে পঞ্চবটী মর্ডান হাউজিংয়ে এক উঠান বৈঠক।

প্রকাশের তারিখ : ১৫ ডিসেম্বর ২০২১

featured Image
আসন্ন ফতুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী খন্দকার মোঃ লুৎফর রহমান স্বপনের সমর্থনে আগামী ১৫ ডিসেম্বর বুধবার বাদ মাগরিব পঞ্চবটী মর্ডান হাউজিংয়ে এক উঠান বৈঠকের আয়োজন করেছে পঞ্চবটী মর্ডান হাউজিং সোসাইটি এবং পঞ্চবটী পাচতলা হাউজিং কমপ্লেক্সের কার্যকরী কমিটি। উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে নৌকা প্রতীকের প্রার্থী খন্দকার মোঃ লুৎফর রহমান স্বপন বিশেষ অতিথি হিসেবে ফতুল্লা থানা যুবলীগের সভাপতি এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী এবং থানা ছাত্রলীগের সভাপতি ও থানা আওয়ামী লীগের ১ নং সদস্য হাজী আবু মোঃ শরীফুল হক উপস্থিত খাকবেন। এছাড়াও থানা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। সভায় ৪ নং ওয়ার্ডের সাধারন আসনের মেম্বার পদপ্রার্থী এবং ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনে মেম্বার পদপ্রার্থীরা উপস্থিত থাকবেন। সার্বিক সহযোগিতায় থাকবেন মর্ডান হাউজিংয়ের উপদেষ্টা মোঃ হানিফ সরদার, হাউজিংয়ের কার্যকরী সভাপতি মোঃ করিমুল্লাহ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মামুন, সহ সভাপতি আব্দুল কাইয়ুম, পাচতলা কলোনীর নেতা আনিসুর রহমান আনিস, আতাউর, কামাল, মজিবর। অনুষ্ঠিতব্য উঠান বৈঠক সম্পর্কে মোঃ মাহবুবুল হক মাসুদ গনমাধ্যমকে বলেন, জননেত্রী শেখ হাসিনা এবং জননেতা একেএম শামীম ওসমানের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী খন্দকার মোঃ লুৎফর রহমানকে আমরা যেকোনো মুল্যে সর্ব্বোচ্চ ভোটে নির্বাচিত করে আনার জন্য দিনরাত কাজ করছি। তারই ধারাবাহিকতায় আমরা ১৫ ডিসেম্বর বুধবার মর্ডান হাউজিংয়ে সভা ডেকেছি, ৪ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগনকে সভায় অংশগ্রহণের বিশেষ আমন্ত্রণ জানাচ্ছি।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ