বি পি নিউজ ২৪

মেনে চলুন সকল আইন, হবে না দন্ড হবে না ফাইন

  বিপি নিউজ ডেস্ক :: ট্রাফিক পক্ষ ডিসেম্বর ২০২১ খ্রিঃ মেনে চলুন সকল আইন, হবে না দন্ড হবে না ফাইন।হাত ধোয়ার অভ্যাস করি, ঘরের বাইরে মাস্ক পরি।   মহানগরবাসীকে ট্রাফিক আইন মানতে উৎসাহিত করা, সড়কে শৃঙ্খলা ফেরানো এবং সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নের লক্ষ্যে ০১লা ডিসেম্বর হতে ১৫ই ডিসেম্বর ২০২১খ্রিঃ তারিখ পর্যন্ত সিলেট মেট্রোপলিটন পুলিশ, ট্রাফিক বিভাগ কর্তৃক ট্রাফিক পক্ষ ২০২১ পালিত হচ্ছে।   অদ্য ০৮/১২/২০২১ খ্রিঃ তারিখ সিলেট মহানগরীর মেন্দিবাগ পয়েন্টে ট্রাক, মিনিট্রাক ড্রাইভার, শ্রমিক ও পথচারীদের নিয়ে সচেতনতা সভা এবং ট্রাফিক আইন সম্পর্কিত লিফলেট বিতরন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোঃ আতাহারুল ইসলাম তালুকদার, সহকারি পুলিশ কমিশনার ট্রাফিক, এসএমপি, সিলেট, জনাব মোঃ দেলোয়ার হোসেন, সার্জেন্ট/ মোঃ হাসান মিয়া ও ট্রাক, মিনিট্রাক ড্রাইভার, শ্রমিক ও পথচারী বৃন্দরা।   জনাব মোঃ আতাহারুল ইসলাম তালুকদার, সহকারি পুলিশ কমিশনার ট্রাফিক, এসএমপি, সিলেট মহোদয় তার বক্তব্যে সড়ক পরিবহন আইন/২০১৮ মানতে ও সড়কে শৃঙ্খলা ফেরাতে উপস্থিত সকলকে অনুরোধ করেন। তিনি আরো বলেন আগামি ১৫ই ডিসেম্বর ২০২১খ্রিঃ তারিখ পর্যন্ত সিলেট মেট্রোপলিটন পুলিশ, ট্রাফিক বিভাগ কর্তৃক ট্রাফিক পক্ষ ডিসেম্বর/২০২১খ্রিঃ পালিত হবে। ট্রাফিক পক্ষ চলাকালীন মহানগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহে সচেতনতামূলক কার্যক্রম ও সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নের লক্ষ্যে চেকপোস্ট পরিচালনা করা হবে।   মহানগরীর সম্মানিত নাগরিকদের ট্রাফিক পক্ষ ডিসেম্বর/২০২১খ্রিঃ সফল ও সার্থক করার জন্য আন্তরিক সহযোগিতা একান্ত কাম্য।       নিউজ বিপি২৪ :সি/আর-১

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

মেনে চলুন সকল আইন, হবে না দন্ড হবে না ফাইন

প্রকাশের তারিখ : ০৯ ডিসেম্বর ২০২১

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ