বি পি নিউজ ২৪

উৎসবমুখর পরিবেশে “সতীর্থ’০১,নারায়ণগঞ্জ হাই স্কুল এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নারায়ণগন্জ হাই স্কুলের ২০০১ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন “সতীর্থ’০১” এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।   শনিবার (৭ মার্চ) ১৭ রমজান বাদ আছর স্কুলের শিক্ষক মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।   ইফতারের পূর্ব মুহূর্তে দেশ, জাতি ও সকল বন্ধুদের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এরপর সবাই আনন্দঘন পরিবেশে একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন। ইফতার শেষে স্কুল প্রাঙ্গনের মসজিদে মাগরিবের নামাজ আদায়ের মাধ্যমে শেষ হয় অনুষ্ঠানের প্রথম পর্ব।   ইফতার ও মাগরিব নামাজের পর শুরু হয় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব, যা মূলত রূপ নেয় এক মিলনমেলায়। শুরু হয় পুরনো বন্ধুদের প্রাণবন্ত আড্ডা, স্মৃতিচারণ ও কুশল বিনিময়। একে অপরের সঙ্গে হাসি-ঠাট্টা আর সেলফি তোলায় মেতে উঠে সবাই।   বহুদিন পর ইফতার মাহফিলকে কেন্দ্র করে ২০০১ ব্যাচের বন্ধুদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে স্কুলের মাঠ জুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।   হাসি-আনন্দ ও উচ্ছ্বাসে ভরা এই আয়োজনের শেষে এই বছরই ব্যাচের সকল বন্ধুদের নিয়ে ‘২৫ বছর পূর্তি’ উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হবে-এই দৃঢ় আশাবাদ ব্যক্ত করার মধ্য দিয়ে আহবায়ক মোঃ রকিব উদ্দিন অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘোষনা করেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

উৎসবমুখর পরিবেশে “সতীর্থ’০১,নারায়ণগঞ্জ হাই স্কুল এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬

featured Image
নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নারায়ণগন্জ হাই স্কুলের ২০০১ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন “সতীর্থ’০১” এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।   শনিবার (৭ মার্চ) ১৭ রমজান বাদ আছর স্কুলের শিক্ষক মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।   ইফতারের পূর্ব মুহূর্তে দেশ, জাতি ও সকল বন্ধুদের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এরপর সবাই আনন্দঘন পরিবেশে একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন। ইফতার শেষে স্কুল প্রাঙ্গনের মসজিদে মাগরিবের নামাজ আদায়ের মাধ্যমে শেষ হয় অনুষ্ঠানের প্রথম পর্ব।   ইফতার ও মাগরিব নামাজের পর শুরু হয় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব, যা মূলত রূপ নেয় এক মিলনমেলায়। শুরু হয় পুরনো বন্ধুদের প্রাণবন্ত আড্ডা, স্মৃতিচারণ ও কুশল বিনিময়। একে অপরের সঙ্গে হাসি-ঠাট্টা আর সেলফি তোলায় মেতে উঠে সবাই।   বহুদিন পর ইফতার মাহফিলকে কেন্দ্র করে ২০০১ ব্যাচের বন্ধুদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে স্কুলের মাঠ জুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।   হাসি-আনন্দ ও উচ্ছ্বাসে ভরা এই আয়োজনের শেষে এই বছরই ব্যাচের সকল বন্ধুদের নিয়ে ‘২৫ বছর পূর্তি’ উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হবে-এই দৃঢ় আশাবাদ ব্যক্ত করার মধ্য দিয়ে আহবায়ক মোঃ রকিব উদ্দিন অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘোষনা করেন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ