বি পি নিউজ ২৪

নাসিক নির্বাচনে আইভীর পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ

আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আইভীর পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে। মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুর তিনটায় জেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে এ মনোনয়ন পত্র সংগ্রহ করেন জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা। এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য অ্যাড. আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাদির, এড. মোৎ আসাদুজ্জামান, আরজু রহমান ভূঁইয়া, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত, জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য মোঃ শহীদুল্লাহ প্রমুখ৷   উল্লেখ্য, ৩০ নভেম্বর নির্বাচন কমিশন নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুসারে মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ২০২১ সালের ১৫ ডিসেম্বর (বুধবার)। ২০ ডিসেম্বর (সোমবার) মনোনয়ন বাছাই এবং ২৭ ডিসেম্বর (সোমবার) মনোনয়ন প্রত্যাহারের শেষদিন নির্ধারণ করা হয়েছে। আর ভোট গ্রহণ হবে ২০২২ সালের ১৬ জানুয়ারী (রোববার)। এবার সিটি নির্বাচনে সবগুলো কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ করা হবে৷

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

নাসিক নির্বাচনে আইভীর পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ

প্রকাশের তারিখ : ০৭ ডিসেম্বর ২০২১

featured Image
আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আইভীর পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে। মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুর তিনটায় জেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে এ মনোনয়ন পত্র সংগ্রহ করেন জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা। এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য অ্যাড. আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাদির, এড. মোৎ আসাদুজ্জামান, আরজু রহমান ভূঁইয়া, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত, জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য মোঃ শহীদুল্লাহ প্রমুখ৷   উল্লেখ্য, ৩০ নভেম্বর নির্বাচন কমিশন নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুসারে মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ২০২১ সালের ১৫ ডিসেম্বর (বুধবার)। ২০ ডিসেম্বর (সোমবার) মনোনয়ন বাছাই এবং ২৭ ডিসেম্বর (সোমবার) মনোনয়ন প্রত্যাহারের শেষদিন নির্ধারণ করা হয়েছে। আর ভোট গ্রহণ হবে ২০২২ সালের ১৬ জানুয়ারী (রোববার)। এবার সিটি নির্বাচনে সবগুলো কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ করা হবে৷

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ