বি পি নিউজ ২৪

ফতুল্লা ইউপি নির্বাচনে শামীম ওসমান যাঁকে বলবেন তিনিই প্রার্থী

ডেস্ক রিপোর্ট : মঙ্গলবার (১৬ নভেম্বর) বিকেলে পঞ্চবটিতে আওয়ামীলীগের কার্যালয়ে আসন্ন ফতুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী চূড়ান্ত করার লক্ষে জরুরী সভায় ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদল ও সাধারণ সম্পাদক শওকত আলী বলেছেন, সকল প্রার্থীদের বক্তব্য শুনলাম ও বুঝতে পারলাম ফতুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের একাধিক প্রার্থী মনোনয়ন প্রত্যাশা করেছেন। আমরা সবাইকে নিয়ে এবং সকলের মতামত নিয়ে আলোচনা করে আমাদের এমপি শামীম ওসমানের সঙ্গে আলোচনা করে একজনকে মনোনয়ন দেয়া হবে। আমরাও চাই সবাইকে এক সারিতে এনে সবাইকে কাধে কাধে মিলিয়ে আওয়ামীলীগের প্রার্থীকে বিজয়ী করার জন্য কাজ করার আহবান করছি। আমাদের সকলের নেতা এমপি শামীম ওসমানের সাথে আলোচনা করে একজনকে মনোনীত করে জেলা আওয়ামীলীগের মাধ্যমে তার নাম কেন্দ্রে পাঠানো হবে। চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশা নিয়ে বক্তব্য রাখেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সহসভাপতি লুৎফর রহমান স্বপন, ফতুল্লা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মিছির আলী, ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল, থানা যুবলীগের সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম, ফতুল্লা থানা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ফরিদ আহম্মেদ লিটন, ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি আবু মোহাম্মদ শরীফুল হক, থানা আওয়ামীলীগের সদস্য মজিবুর রহমান।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

ফতুল্লা ইউপি নির্বাচনে শামীম ওসমান যাঁকে বলবেন তিনিই প্রার্থী

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২১

featured Image
ডেস্ক রিপোর্ট : মঙ্গলবার (১৬ নভেম্বর) বিকেলে পঞ্চবটিতে আওয়ামীলীগের কার্যালয়ে আসন্ন ফতুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী চূড়ান্ত করার লক্ষে জরুরী সভায় ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদল ও সাধারণ সম্পাদক শওকত আলী বলেছেন, সকল প্রার্থীদের বক্তব্য শুনলাম ও বুঝতে পারলাম ফতুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের একাধিক প্রার্থী মনোনয়ন প্রত্যাশা করেছেন। আমরা সবাইকে নিয়ে এবং সকলের মতামত নিয়ে আলোচনা করে আমাদের এমপি শামীম ওসমানের সঙ্গে আলোচনা করে একজনকে মনোনয়ন দেয়া হবে। আমরাও চাই সবাইকে এক সারিতে এনে সবাইকে কাধে কাধে মিলিয়ে আওয়ামীলীগের প্রার্থীকে বিজয়ী করার জন্য কাজ করার আহবান করছি। আমাদের সকলের নেতা এমপি শামীম ওসমানের সাথে আলোচনা করে একজনকে মনোনীত করে জেলা আওয়ামীলীগের মাধ্যমে তার নাম কেন্দ্রে পাঠানো হবে। চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশা নিয়ে বক্তব্য রাখেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সহসভাপতি লুৎফর রহমান স্বপন, ফতুল্লা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মিছির আলী, ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল, থানা যুবলীগের সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম, ফতুল্লা থানা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ফরিদ আহম্মেদ লিটন, ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি আবু মোহাম্মদ শরীফুল হক, থানা আওয়ামীলীগের সদস্য মজিবুর রহমান।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ