বি পি নিউজ ২৪

খালেক মাষ্টার ডায়াবেটিস সেন্টারের উদ্যোগে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন।

  বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে খালেক মাষ্টার ডায়াবেটিস সেন্টারের উদ্যোগে সচেতনতামূলক রেলিতে অংশ নিয়েছে বক্তাবলী পরগনার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আজ ১৪ নভেম্বর রবিবার বিকেলে খালেক মাষ্টার ডায়াবেটিস সেন্টারের সামনে থেকে রেলিটি বের হয়ে পুরান গোগনগর হয়ে আলীরটেক দিয়ে হাসপাতালের সামনে শেষ হয়।ডাঃ শফিউদ্দিন আহমেদ মিন্টুর নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়। রেলি শেষে ডা. মিন্টু সবার উদ্দেশ্যে ডায়াবেটিস বিষয়ক সচেতনতামূলক বক্তব্য দেন।বিশ্ব ডায়াবেটিস দিবস বিশ্বজুড়ে ডায়াবেটিস সম্পর্কে বিশ্বময় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিবসটি পালন করে থাকে। রেলিটিতে বক্তাবলী পরগনার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন আলীরটেক ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের নব-নির্বাচিত মেম্বার ওহাব সরকার,৮ নং ওয়ার্ডের নব-নির্বাচিত মেম্বার হাজী মুক্তার হোসেন, বক্তাবলী ইউনিয়নের মেম্বার রাসেল চৌধুরী সহ আরো অনেকে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

খালেক মাষ্টার ডায়াবেটিস সেন্টারের উদ্যোগে বিশ্ব ডায়াবেটিস দিবস পালন।

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২১

featured Image
  বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে খালেক মাষ্টার ডায়াবেটিস সেন্টারের উদ্যোগে সচেতনতামূলক রেলিতে অংশ নিয়েছে বক্তাবলী পরগনার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আজ ১৪ নভেম্বর রবিবার বিকেলে খালেক মাষ্টার ডায়াবেটিস সেন্টারের সামনে থেকে রেলিটি বের হয়ে পুরান গোগনগর হয়ে আলীরটেক দিয়ে হাসপাতালের সামনে শেষ হয়।ডাঃ শফিউদ্দিন আহমেদ মিন্টুর নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়। রেলি শেষে ডা. মিন্টু সবার উদ্দেশ্যে ডায়াবেটিস বিষয়ক সচেতনতামূলক বক্তব্য দেন।বিশ্ব ডায়াবেটিস দিবস বিশ্বজুড়ে ডায়াবেটিস সম্পর্কে বিশ্বময় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিবসটি পালন করে থাকে। রেলিটিতে বক্তাবলী পরগনার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন আলীরটেক ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের নব-নির্বাচিত মেম্বার ওহাব সরকার,৮ নং ওয়ার্ডের নব-নির্বাচিত মেম্বার হাজী মুক্তার হোসেন, বক্তাবলী ইউনিয়নের মেম্বার রাসেল চৌধুরী সহ আরো অনেকে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ