বি পি নিউজ ২৪

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু
মোঃমিশন আলী,ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। সারাদেশের ন্যায় সকাল ১০ টা থেকেই জেলার ৬ উপজেলায় পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি বেঞ্চে একজন করে শিক্ষার্থী বসে পরীক্ষা দিচ্ছেন। মহামারী করোনার পর পরীক্ষা দিতে পেরে খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা। আগামীতে লকডাউনের মত পরিস্থিতি সৃষ্টি হলেও এভাবে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার পরামর্শ অভিভাবকদের। এ বছর জেলার ৬ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৬ হাজার ১’শ ১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এদিকে স্বাস্থ্য বিধি মেনে ও প্রশ্নপত্র ফাঁসরোধে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২১

featured Image
মোঃমিশন আলী,ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। সারাদেশের ন্যায় সকাল ১০ টা থেকেই জেলার ৬ উপজেলায় পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি বেঞ্চে একজন করে শিক্ষার্থী বসে পরীক্ষা দিচ্ছেন। মহামারী করোনার পর পরীক্ষা দিতে পেরে খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা। আগামীতে লকডাউনের মত পরিস্থিতি সৃষ্টি হলেও এভাবে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়ার পরামর্শ অভিভাবকদের। এ বছর জেলার ৬ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৬ হাজার ১’শ ১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এদিকে স্বাস্থ্য বিধি মেনে ও প্রশ্নপত্র ফাঁসরোধে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ