বি পি নিউজ ২৪

দেশ ও প্রবাসের সবাইকে ঈদের শুভেচ্ছা জানালেন বিপি নিউজের নির্বাহী সম্পাদক কাউছার মাহবুব

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ ও প্রবাসে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া ‘বিপি নিউজ’-এর নির্বাহী সম্পাদক কাউছার মাহবুব।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক মহিমান্বিত বার্তা নিয়ে আসে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের মাঝে ত্যাগ, সংযম ও মানবিকতার শিক্ষা ছড়িয়ে দেয়।

তিনি আরও বলেন, ঈদের এই আনন্দ যেন সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মাঝে সমভাবে ছড়িয়ে পড়ে—এই প্রত্যাশা সবার কাছে। বিশেষ করে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান তিনি।

এছাড়া ‘বিপি নিউজ’-এর সকল পাঠক, দর্শক, শুভানুধ্যায়ী ও বিজ্ঞাপনদাতাসহ সংশ্লিষ্ট সকলকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান কাউছার মাহবুব।

পরিশেষে তিনি সবার সুস্বাস্থ্য, সুখ-সমৃদ্ধি ও শান্তিময় জীবন কামনা করেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

দেশ ও প্রবাসের সবাইকে ঈদের শুভেচ্ছা জানালেন বিপি নিউজের নির্বাহী সম্পাদক কাউছার মাহবুব

প্রকাশের তারিখ : ২০ মার্চ ২০২৬

featured Image

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ ও প্রবাসে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া ‘বিপি নিউজ’-এর নির্বাহী সম্পাদক কাউছার মাহবুব।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক মহিমান্বিত বার্তা নিয়ে আসে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আমাদের মাঝে ত্যাগ, সংযম ও মানবিকতার শিক্ষা ছড়িয়ে দেয়।

তিনি আরও বলেন, ঈদের এই আনন্দ যেন সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মাঝে সমভাবে ছড়িয়ে পড়ে—এই প্রত্যাশা সবার কাছে। বিশেষ করে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান তিনি।

এছাড়া ‘বিপি নিউজ’-এর সকল পাঠক, দর্শক, শুভানুধ্যায়ী ও বিজ্ঞাপনদাতাসহ সংশ্লিষ্ট সকলকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান কাউছার মাহবুব।

পরিশেষে তিনি সবার সুস্বাস্থ্য, সুখ-সমৃদ্ধি ও শান্তিময় জীবন কামনা করেন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ