বি পি নিউজ ২৪

ঈদের ২য় দিনে শহীদ ওসমান হাদীর কবর জিয়ারত করলেন জারিফ কামরান অনন্ত ও আবিদ রহমান

পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিনে শহীদ ওসমান হাদীর স্মরণে তার কবর জিয়ারত করেছেন জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জ জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক জারিফ কামরান অনন্ত এবং জাতীয় ছাত্রশক্তি জেলার যুগ্ম আহ্বায়ক আবিদ রহমান।

ঈদের দিন সন্ধ্যা ৭টায় তারা শহীদ ওসমান হাদীর কবর জিয়ারত করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।

কবর জিয়ারত শেষে জারিফ কামরান অনন্ত বলেন, “শহীদ ওসমান হাদী ছিলেন বাংলাদেশের আজাদী ও ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনের একজন সাহসী কণ্ঠস্বর। তিনি ছিলেন দেশের পক্ষে আপোষহীন নেতা। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করেন।”

এ সময় আবিদ রহমান বলেন, “আমরা ওসমান হাদীর আদর্শ ধারণ করি বলেই ঈদের দ্বিতীয় দিনে তার কবর জিয়ারত করতে এসেছি। তিনি আমাদের শিখিয়ে গেছেন কীভাবে অন্যায়ের বিরুদ্ধে ও আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করতে হয়। তিনি অসংখ্য বিপ্লবী তৈরি করেছেন। আমরা তার হত্যার সুষ্ঠু বিচার চাই।”

তারা আরও বলেন, শহীদ ওসমান হাদীর আদর্শ অনুসরণ করে ভবিষ্যতেও ন্যায় ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ২৩ মার্চ ২০২৬

ঈদের ২য় দিনে শহীদ ওসমান হাদীর কবর জিয়ারত করলেন জারিফ কামরান অনন্ত ও আবিদ রহমান

প্রকাশের তারিখ : ২২ মার্চ ২০২৬

featured Image

পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিনে শহীদ ওসমান হাদীর স্মরণে তার কবর জিয়ারত করেছেন জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জ জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক জারিফ কামরান অনন্ত এবং জাতীয় ছাত্রশক্তি জেলার যুগ্ম আহ্বায়ক আবিদ রহমান।

ঈদের দিন সন্ধ্যা ৭টায় তারা শহীদ ওসমান হাদীর কবর জিয়ারত করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।

কবর জিয়ারত শেষে জারিফ কামরান অনন্ত বলেন, “শহীদ ওসমান হাদী ছিলেন বাংলাদেশের আজাদী ও ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনের একজন সাহসী কণ্ঠস্বর। তিনি ছিলেন দেশের পক্ষে আপোষহীন নেতা। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা দান করেন।”

এ সময় আবিদ রহমান বলেন, “আমরা ওসমান হাদীর আদর্শ ধারণ করি বলেই ঈদের দ্বিতীয় দিনে তার কবর জিয়ারত করতে এসেছি। তিনি আমাদের শিখিয়ে গেছেন কীভাবে অন্যায়ের বিরুদ্ধে ও আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করতে হয়। তিনি অসংখ্য বিপ্লবী তৈরি করেছেন। আমরা তার হত্যার সুষ্ঠু বিচার চাই।”

তারা আরও বলেন, শহীদ ওসমান হাদীর আদর্শ অনুসরণ করে ভবিষ্যতেও ন্যায় ও অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ