বি পি নিউজ ২৪

ফতুল্লায় বাড়িঘর ভাঙচুর: তীব্র নিন্দা জানালেন যুবশক্তি নেতা নাসিম আহমেদ

নারায়ণগঞ্জের ফতুল্লার লামাপাড়া এলাকায় বাড়িঘর ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় যুবশক্তির সদস্য সচিব নাসিম আহমেদ।

এক বিবৃতিতে তিনি বলেন, “অপরাধী যেই হোক না কেন, এমন দুঃসাহসিক ঘটনা এবং প্রশাসনের উদাসীনতা আমাদের মনে করিয়ে দেয় সাধারণ মানুষের নিরাপত্তা প্রশ্নে প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। প্রশাসন যদি এখনো সোচ্চার না হয়, তাহলে তাদের জবাবদিহির আওতায় আনার ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তিনি আরও বলেন, “অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এর মাধ্যমে প্রশাসনকে জনগণের আস্থা পুনরুদ্ধার করতে হবে।”

ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।

শেষে তিনি লামাপাড়ার এই ভাঙচুরের ঘটনার জন্য জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

ফতুল্লায় বাড়িঘর ভাঙচুর: তীব্র নিন্দা জানালেন যুবশক্তি নেতা নাসিম আহমেদ

প্রকাশের তারিখ : ২৩ মার্চ ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের ফতুল্লার লামাপাড়া এলাকায় বাড়িঘর ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় যুবশক্তির সদস্য সচিব নাসিম আহমেদ।

এক বিবৃতিতে তিনি বলেন, “অপরাধী যেই হোক না কেন, এমন দুঃসাহসিক ঘটনা এবং প্রশাসনের উদাসীনতা আমাদের মনে করিয়ে দেয় সাধারণ মানুষের নিরাপত্তা প্রশ্নে প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। প্রশাসন যদি এখনো সোচ্চার না হয়, তাহলে তাদের জবাবদিহির আওতায় আনার ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তিনি আরও বলেন, “অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এর মাধ্যমে প্রশাসনকে জনগণের আস্থা পুনরুদ্ধার করতে হবে।”

ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে।

শেষে তিনি লামাপাড়ার এই ভাঙচুরের ঘটনার জন্য জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ