নারায়ণগঞ্জের মাসদাইরে অবস্থিত ‘প্রতিরোধ স্তম্ভ’ প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জাতীয় যুবশক্তির নারায়ণগঞ্জ জেলা শাখা। আজ ২৫ শে মার্চ বিকেল ৩ ঘটিকায় সংগঠনটির নেতা-কর্মীরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই কর্মসূচি সম্পন্ন করেন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় যুবশক্তির এই উদ্যোগে ঐতিহাসিক প্রতিরোধ স্তম্ভের চারপাশ পরিষ্কার করার পাশাপাশি এর সৌন্দর্য বর্ধনে বিভিন্ন প্রজাতির শোভাবর্ধক ও ফলজ গাছ রোপণ করা হয়।
কর্মসূচিতে জাতীয় কেন্দ্রীয় সংগঠক নিরব রায়হান বলেন, “জাতীয় স্থাপনাগুলো আমাদের ঐতিহ্যের অংশ। এগুলোকে পরিচ্ছন্ন রাখা এবং সবুজের সমারোহ বাড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। জাতীয় যুবশক্তি সবসময় দেশ গঠন ও পরিবেশ রক্ষায় সম্মুখ সারিতে থাকবে।”
জাতীয় যুবশক্তির নারায়ণগঞ্জ জেলা যুগ্ম আহবায়ক রিফাত হোসাইন অন্তু বলেন, “প্রতিরোধ স্তম্ভের গুরুত্ব ও পবিত্রতা বজায় রাখতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমরা চাই প্রতিটি তরুণ তাদের নিজ নিজ এলাকার স্মৃতিস্তম্ভ ও সামাজিক স্থাপনাগুলোর যত্নে এগিয়ে আসুক।”
উক্ত কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, মো. জারিফ অনন্ত, সোহাইল ইসলাম ইফতি, সাইফুল ইসলাম শাওন, ও সাফিন আহমেদসহ স্থানীয় সংগঠনের অন্যান্য সদস্যরা। শেষে পরিবেশ রক্ষার শপথ ও দোয়া পরিচালনার মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

বুধবার, ২৫ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন