বি পি নিউজ ২৪

নিরাপদ সড়কের দাবিতে নারায়ণগঞ্জ চাষাড়ায় কর্মসূচি অনুষ্ঠিত

আজ শনিবার (২৮ মার্চ) দুপুর ১২টায় নারায়ণগঞ্জের চাষাড়ায় নিরাপদ সড়কের দাবিতে এক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিটির নেতৃত্ব দেন আফসানা আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জ জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক জারিফ কামরান অনন্ত এবং জাতীয় ছাত্র শক্তি নারায়ণগঞ্জ জেলার যুগ্ম আহ্বায়ক আবিদ রহমান।

এছাড়াও কর্মসূচিতে অংশ নেন জাতীয় ছাত্র শক্তি নারায়ণগঞ্জ মহানগরের সংগঠক আফসানা আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে চাষাড়ায় অবস্থান নেন এবং নিরাপদ সড়কের দাবিতে স্লোগান দেন।

বক্তারা জানান, গত এক সপ্তাহে সড়ক, রেল ও নৌপথে সংঘটিত ভয়াবহ দুর্ঘটনায় ২০৪ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ৬১০ জন। এসব দুর্ঘটনা রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।

তারা আরও বলেন, এসব দুর্ঘটনার অন্যতম কারণ হলো চালকদের মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানো। এ বিষয়ে কঠোর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ২৮ মার্চ ২০২৬

নিরাপদ সড়কের দাবিতে নারায়ণগঞ্জ চাষাড়ায় কর্মসূচি অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৮ মার্চ ২০২৬

featured Image

আজ শনিবার (২৮ মার্চ) দুপুর ১২টায় নারায়ণগঞ্জের চাষাড়ায় নিরাপদ সড়কের দাবিতে এক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিটির নেতৃত্ব দেন আফসানা আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তি নারায়ণগঞ্জ জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক জারিফ কামরান অনন্ত এবং জাতীয় ছাত্র শক্তি নারায়ণগঞ্জ জেলার যুগ্ম আহ্বায়ক আবিদ রহমান।

এছাড়াও কর্মসূচিতে অংশ নেন জাতীয় ছাত্র শক্তি নারায়ণগঞ্জ মহানগরের সংগঠক আফসানা আহমেদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে চাষাড়ায় অবস্থান নেন এবং নিরাপদ সড়কের দাবিতে স্লোগান দেন।

বক্তারা জানান, গত এক সপ্তাহে সড়ক, রেল ও নৌপথে সংঘটিত ভয়াবহ দুর্ঘটনায় ২০৪ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ৬১০ জন। এসব দুর্ঘটনা রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।

তারা আরও বলেন, এসব দুর্ঘটনার অন্যতম কারণ হলো চালকদের মাদকাসক্ত অবস্থায় গাড়ি চালানো। এ বিষয়ে কঠোর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ