বি পি নিউজ ২৪

স্ত্রীর মামলায় পলাতক স্বামী গ্রেপ্তার ফতুল্লায়

প্রকাশ : ২৯ মার্চ ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

স্ত্রীর মামলায় পলাতক স্বামী গ্রেপ্তার ফতুল্লায়
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রীর দায়ের করা নারী নির্যাতন ও যৌতুক মামলায় সাকিব উদ্দিন শান্ত (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত শান্ত ফতুল্লা মডেল থানার মাসদাইর শেরেবাংলা রোড এলাকার তালা ফ্যাক্টরি সংলগ্ন এলাকার বাসিন্দা এবং শেখ লাভলু মিয়ার ছেলে।

রোববার (২৯ মার্চ) বিকেলে মাসদাইর তালা ফ্যাক্টরি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ফতুল্লা মডেল থানার এসআই মো. হামিদুল ইসলাম জানান, তামান্না আক্তারের দায়ের করা নারী নির্যাতন ও যৌতুক মামলায় দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন শান্ত। পরে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ৩০ মার্চ ২০২৬

স্ত্রীর মামলায় পলাতক স্বামী গ্রেপ্তার ফতুল্লায়

প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্ত্রীর দায়ের করা নারী নির্যাতন ও যৌতুক মামলায় সাকিব উদ্দিন শান্ত (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত শান্ত ফতুল্লা মডেল থানার মাসদাইর শেরেবাংলা রোড এলাকার তালা ফ্যাক্টরি সংলগ্ন এলাকার বাসিন্দা এবং শেখ লাভলু মিয়ার ছেলে।

রোববার (২৯ মার্চ) বিকেলে মাসদাইর তালা ফ্যাক্টরি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ফতুল্লা মডেল থানার এসআই মো. হামিদুল ইসলাম জানান, তামান্না আক্তারের দায়ের করা নারী নির্যাতন ও যৌতুক মামলায় দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন শান্ত। পরে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ