বি পি নিউজ ২৪

বক্তাবলী-আলীরটেকে ইটভাটা এখন মাদক সেবীদের নিরাপদ আস্তানা!

স্টাফ রিপোর্টার | নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ও বক্তাবলী ইউনিয়নের বিভিন্ন ইটভাটা এলাকায় মাদক সেবন ও অসামাজিক কর্মকাণ্ড বাড়ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, সন্ধ্যার পর এসব নির্জন এলাকা মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের জন্য নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছে।

বিশেষ করে বক্তাবলী ইউনিয়নের মধ্যনগর ও ডিগ্রীর চর খেয়াঘাট সংলগ্ন পূর্ব পাশের ইটভাটাগুলোকে ঘিরে এমন অভিযোগ বেশি শোনা যাচ্ছে। এলাকাবাসীর মতে, সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত দূরদূরান্ত থেকে অটোযোগে মাদকসেবীরা সেখানে এসে মাদক ক্রয়-বিক্রয় ও সেবনে জড়িয়ে পড়ছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে এসব কর্মকাণ্ড পরিচালনা করছে। এতে করে এলাকার তরুণ সমাজ ধীরে ধীরে মাদকের দিকে ঝুঁকছে, যা ভবিষ্যতের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

এছাড়াও এলাকাবাসীর অভিযোগ, দিন দিন মাদকসেবী ও মাদক ব্যবসায়ীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এলাকায় চুরি-ছিনতাইসহ নানা অপরাধও বেড়ে গেছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট এক ইটভাটার মালিক জানান, “রাতের আধারে কিছু লোকজন এসে মাদক সেবন করে থাকে। বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন এবং প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেওয়া হবে।”

এদিকে, বিপি নিউজ-এর কাছে এ সংক্রান্ত একাধিক ভিডিও ও তথ্যপ্রমাণ এসেছে বলে জানা গেছে। প্রাথমিক অনুসন্ধানে এসব অভিযোগের সত্যতা মিলেছে বলেও দাবি করেছে তারা। শিগগিরই বিষয়টি নিয়ে বিস্তারিত ভিডিও প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জানিয়েছে গণমাধ্যমটি।

সচেতন এলাকাবাসী দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবি জানিয়েছেন। তাদের মতে, এখনই কঠোর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ৩০ মার্চ ২০২৬

বক্তাবলী-আলীরটেকে ইটভাটা এখন মাদক সেবীদের নিরাপদ আস্তানা!

প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ