ফতুল্লায় অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৮ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে ফতুল্লা মডেল থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, থানাধীন দক্ষিণ শিয়াচর এলাকার আবুল মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ওই বাড়ির ভাড়াটিয়া মোহাম্মদ কামাল মিয়ার (৪৫) কক্ষ থেকে তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত কামাল মিয়া দীর্ঘদিন ধরে ওই এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার, ৩০ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন