নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় এক ভিক্ষুক নারীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগে রিপন মিয়া (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ মার্চ) রাতে বন্দর থানার দড়ি সোনাকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত রিপন মিয়া ওই এলাকার মৃত সিদ্দিক মিয়ার ছেলে এবং দীর্ঘদিন ধরে আব্দুল মোতালেব মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
পুলিশ জানায়, ভুক্তভোগী নারীও একই বাড়ির পৃথক একটি কক্ষে থাকতেন। অভিযোগ অনুযায়ী, শুক্রবার রাত আনুমানিক ২টা ২০ মিনিটে নারী ঘরের বাইরে গেলে অভিযুক্ত তার কক্ষে প্রবেশ করেন। পরে নারী ফিরে এলে তাকে ধাক্কা দিয়ে জোরপূর্বক নির্যাতনের চেষ্টা করেন। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যান।
এ ঘটনায় ভুক্তভোগী নারী শনিবার (২৮ মার্চ) সকালে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ওই রাতেই রিপন মিয়াকে গ্রেপ্তার করে। পরে শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার, ৩০ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন