বি পি নিউজ ২৪

ফতুল্লায় ছি'নতাইয়ের শি'কার নারী প্রভাষক

প্রকাশ : ৩০ মার্চ ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ফতুল্লায় ছি'নতাইয়ের শি'কার নারী প্রভাষক

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পূর্ব ইসদাইর এলাকায় এক নারী কলেজ প্রভাষক ছিনতাইয়ের শিকার হয়েছেন। রোববার (সকাল সাড়ে ৬টা) রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ফারজানা আফরোজ নারায়ণগঞ্জ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক। তিনি জানান, সকালে ছেলেকে শহরের অক্টো অফিস এলাকার একটি মাদ্রাসায় পৌঁছে দিয়ে রিকশায় করে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে পূর্ব ইসদাইর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আসা তিনজন দুর্বৃত্ত তার রিকশার গতিরোধ করে।

এ সময় তাদের মধ্যে দুইজন ধারালো অস্ত্র গলায় ধরে প্রাণনাশের হুমকি দেয়। পরে ভয়ভীতি দেখিয়ে তার কাছে থাকা একটি মোবাইল ফোন, একটি পার্স এবং প্রায় দেড় ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় তারা।

ঘটনার পর ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। থানার উপ-পরিদর্শক (এসআই) আরাফাত হোসেন জানান, আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। জড়িতদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ৩০ মার্চ ২০২৬

ফতুল্লায় ছি'নতাইয়ের শি'কার নারী প্রভাষক

প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পূর্ব ইসদাইর এলাকায় এক নারী কলেজ প্রভাষক ছিনতাইয়ের শিকার হয়েছেন। রোববার (সকাল সাড়ে ৬টা) রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী ফারজানা আফরোজ নারায়ণগঞ্জ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক। তিনি জানান, সকালে ছেলেকে শহরের অক্টো অফিস এলাকার একটি মাদ্রাসায় পৌঁছে দিয়ে রিকশায় করে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে পূর্ব ইসদাইর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আসা তিনজন দুর্বৃত্ত তার রিকশার গতিরোধ করে।

এ সময় তাদের মধ্যে দুইজন ধারালো অস্ত্র গলায় ধরে প্রাণনাশের হুমকি দেয়। পরে ভয়ভীতি দেখিয়ে তার কাছে থাকা একটি মোবাইল ফোন, একটি পার্স এবং প্রায় দেড় ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় তারা।

ঘটনার পর ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। থানার উপ-পরিদর্শক (এসআই) আরাফাত হোসেন জানান, আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। জড়িতদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ