আসন্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্তভাবে আয়োজনের লক্ষ্যে কেন্দ্রসচিবসহ সংশ্লিষ্টদের জন্য কঠোর নির্দেশনা জারি করেছে সরকার। নির্দেশনা অনুযায়ী, প্রতিটি পরীক্ষা কেন্দ্র এবং কেন্দ্রের সব কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে।
রোববার (২৯ মার্চ) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) এ সংক্রান্ত নির্দেশনা জারি করে। এর আগে ২৫ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
ঘোষণা অনুযায়ী, আগামী ২১ এপ্রিল থেকে সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। পরীক্ষা চলাকালে যেকোনো ধরনের অনিয়ম ঠেকাতে সরকার ‘শূন্য সহনশীলতা’ নীতি গ্রহণ করেছে।
নির্দেশনায় বলা হয়েছে, যেসব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা অচল রয়েছে, সেগুলো পরীক্ষা শুরুর আগেই সচল করতে হবে। ধারণকৃত ভিডিও সংরক্ষণ করে প্রয়োজন অনুযায়ী ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সরবরাহ করতে হবে।
এছাড়া প্রতিটি কক্ষে ঘড়ি স্থাপন, পর্যাপ্ত আলো-বাতাস ও পরিচ্ছন্নতা নিশ্চিত, এবং কেন্দ্রের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
পরীক্ষার হলে কেন্দ্রসচিব ছাড়া কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। নকল প্রতিরোধে পরীক্ষার্থীদের দেহ তল্লাশির ব্যবস্থাও রাখতে হবে; ছাত্রীদের ক্ষেত্রে এ দায়িত্ব পালন করবেন নারী শিক্ষকরা।
এদিকে, পরীক্ষা কেন্দ্রের প্রধান ফটকে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য প্রয়োজনীয় নির্দেশনা টানানোর কথাও বলা হয়েছে।
মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, নির্দেশনা বাস্তবায়নে কোনো ধরনের গাফিলতি বা অবহেলা প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার, ৩০ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন