স্টাফ রিপোর্টার | নারায়ণগঞ্জ
সামাজিক যোগাযোগমাধ্যমে নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান-কে নিয়ে ‘না ফেরার দেশে চলে গেলেন’ শিরোনামে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে, যা নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে।
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার-এর অনুসন্ধানে জানা গেছে, এই দাবিটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।
তদন্তে দেখা যায়, আলোচিত ফটোকার্ডটিতে যমুনা টিভি-এর ডিজাইন ব্যবহার করা হলেও, গণমাধ্যমটি এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। যমুনা টিভির অফিসিয়াল ফেসবুক পেজ, ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেল ঘেঁটে এ ধরনের কোনো তথ্য পাওয়া যায়নি।
এছাড়া, ভুয়া ফটোকার্ডটির ফন্ট ও ডিজাইনে মূল ফটোকার্ডের সঙ্গে অসামঞ্জস্য লক্ষ্য করা গেছে, যা এটিকে আরও সন্দেহজনক করে তোলে। অন্য কোনো নির্ভরযোগ্য গণমাধ্যমেও এ সংক্রান্ত কোনো সংবাদ প্রকাশ হয়নি।
ফ্যাক্টচেক অনুযায়ী, ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে যমুনা টিভির আদলে একটি ফেক ফটোকার্ড তৈরি করে এই গুজব ছড়ানো হয়েছে।
সুতরাং, ‘শামীম ওসমান মারা গেছেন’—এমন দাবিতে যমুনা টিভির নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর।

সোমবার, ৩০ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন